Dhaka ০৪:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

এবার বলিউড অভিনেত্রীর সঙ্গে আইটেম গানে নাচবেন সিয়াম

  • Reporter Name
  • Update Time : ০৭:২২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • ২৯ Time View

সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ভাইরাল হয়েছে ‘রাক্ষস’ সিনেমার আইটেম গানের শুটিং সেটের একটি ছবি। ছবিতে বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেককে নাচতে দেখা গেছে। প্রযোজনা সংস্থা রিয়েল এনার্জি প্রডাকশন এই ছবিটি নিশ্চিত করেছে। সংস্থার কর্ণধার আজিম হারুন বলেন, ‘এটি আমাদের ‘রাক্ষস’ ছবির আইটেম গানের শুটিংয়ের একটি দৃশ্য। নাতালিয়া জানোসজেক এই গানে সিয়াম আহমেদের সঙ্গে নেচেছেন। এটি তার প্রথম বাংলা চলচ্চিত্রে অভিনয়।’ নাতালিয়া ইউরোপীয় বংশোদ্ভূত একজন অভিনেত্রী। তিনি বলিউডের পাশাপাশি হলিউডেও কাজ করেছেন। তার আলোচিত কাজের মধ্যে রয়েছে ‘হাউজফুল ৫’, ‘মাস্তি ৪’ এবং ‘৩৬৫ ডেইজ’। এছাড়া তিনি সালমান খানের শো ‘বিগ বস’-এও অংশ নিয়েছেন। প্রযোজনা সংস্থার আরেক কর্ণধার শাহরীন আখতার সুমি জানান, গানটির কোরিওগ্রাফি করছেন বলিউডের জনপ্রিয় কোরিওগ্রাফার আদিল শেখ। এর সংগীত পরিচালনা করেছেন জিএম আশরাফ। গানটিতে কণ্ঠ দিয়েছেন জিএম আশরাফ ও দোলা। তিনি বলেন, ‘আমরা এই আইটেম গানটি বড় বাজেটে তৈরি করছি। দেশের বাইরে বিশাল আকারে শুটিং হয়েছে। আশা করছি দর্শকরা গানটি পছন্দ করবেন। এবারের ঈদের সেরা ছবি হবে ‘রাক্ষস’।’ মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘রাক্ষস’ ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ এবং কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।

Tag :
About Author Information

এবার বলিউড অভিনেত্রীর সঙ্গে আইটেম গানে নাচবেন সিয়াম

Update Time : ০৭:২২:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬