সর্বশেষ :
বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে হুমায়ুন কবির ও নজরুল ইসলামের প্যানেল ঘোষণা আরব আমিরাতে জাহাজে হামলা, ড্রোন প্রতিহত করার দাবি এবার ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু করল ইরানের বিপ্লবী বাহিনী ইন্দোনেশিয়ায় আবর্জনার স্তূপ ধসে ৭ জনের প্রাণহানি নেতানিয়াহু নিহতের গুঞ্জন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন বার্তা ইরানের ২৮১ ক্ষেপণাস্ত্র-ড্রোন ভূপাতিতের দাবি বাহরাইনের চাপমুক্ত সহযোগিতার নিশ্চয়তা দিলে ইউরোপকে তেল-গ্যাস সরবরাহে প্রস্তুত রাশিয়া ‘আই হ্যাভ আ প্ল্যান ফর এভরিথিং’: ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আরব আমিরাতে জাহাজে হামলা, ড্রোন প্রতিহত করার দাবি

প্রতিনিধি: / ১৭ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১১ মার্চ, ২০২৬

সংযুক্ত আরব আমিরাতের উপকূলে একটি বাণিজ্যিক জাহাজে অজ্ঞাত প্রজেক্টাইল আঘাত হেনেছে। এছাড়া কুয়েতে ড্রোন ভূপাতিত করা হয়েছে এবং সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেলক্ষেত্রের দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংস করারও দাবি করা হয়েছে। 

আজ বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংযুক্ত আরব আমিরাতের রাস আল-খাইমাহ উপকূলের কাছে একটি কনটেইনারবাহী জাহাজে অজ্ঞাত একটি প্রজেক্টাইল আঘাত হেনেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।

সংস্থাটি জানায়, জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের রাস আল-খাইমাহ থেকে প্রায় ২৫ নটিক্যাল মাইল (প্রায় ৪৬ কিলোমিটার) উত্তর-পশ্চিমে অবস্থান করছিল, তখন এতে হামলা চালানো হয়।

জাহাজটির অধিনায়ক জানিয়েছেন, হামলায় জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষতির পরিমাণ ঠিক কতটা, তা এখনও জানা যায়নি। ইউকেএমটিও আরও জানায়, জাহাজের সব নাবিক নিরাপদে আছেন এবং সবাইকে শনাক্ত করা হয়েছে।

এদিকে কুয়েত ন্যাশনাল গার্ড জানিয়েছে, তারা আটটি ড্রোন ভূপাতিত করেছে। নিরাপত্তা জোরদার, গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা এবং সম্ভাব্য হুমকি মোকাবিলার চলমান প্রচেষ্টার অংশ হিসেবেই ড্রোনগুলো ভূপাতিত করেছে তারা।

সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষ বলছে, গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা ও সম্ভাব্য হুমকি মোকাবিলায় তারা সতর্ক অবস্থানে রয়েছে।

অন্যদিকে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত এক ঘণ্টার মধ্যে দেশটির এম্পটি কোয়ার্টার মরুভূমির আকাশে পাঁচটি ড্রোন প্রতিহত করে ধ্বংস করা হয়েছে। ড্রোনগুলো শায়বা তেলক্ষেত্রের দিকে এগিয়ে যাচ্ছিল।


এই বিভাগের আরো খবর