Dhaka ১২:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পদপিষ্ট ঘটনার তদন্তে ফের জিজ্ঞাসাবাদের মুখে থালাপতি বিজয়

  • Reporter Name
  • Update Time : ০৭:২৫:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • ৪৪ Time View

তামিলনাড়ুর রাজনীতি ও বিনোদন অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে একটি বহুল আলোচিত মামলাকে ঘিরে। করুরে পদদলিত হওয়ার ঘটনার তদন্তে তৃতীয় দফায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়কে। ঘটনাটি ঘিরে রাজনৈতিক অঙ্গনেও শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই) সূত্রে জানা যায়, করুর পদদলিত মামলার তদন্তের অংশ হিসেবে বিজয়কে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। ২০২৫ সালের সেপ্টেম্বরে ঘটে যাওয়া ওই ঘটনার পর থেকেই বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত চালিয়ে যাচ্ছে সংস্থাটি। তবে হাজির হওয়ার আগে দুইটি বিষয়ে সিবিআইয়ের কাছে অনুরোধ জানিয়েছেন বিজয়। তিনি জিজ্ঞাসাবাদের জন্য অতিরিক্ত ১৫ দিনের সময় চেয়েছেন এবং একই সঙ্গে জিজ্ঞাসাবাদের স্থান পরিবর্তনের আবেদন করেছেন। এদিকে আরেক সংবাদমাধ্যম ডেকান হেরাল্ডের-এর প্রতিবেদনে বলা হয়েছে, চলমান রাজনৈতিক ব্যস্ততার কারণেই সময় বৃদ্ধির আবেদন করেছেন এই অভিনেতা-রাজনীতিবিদ। আসন্ন তামিলনাড়ু বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তিনি বর্তমানে বিভিন্ন প্রচারণামূলক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। এর আগে তাকে নয়াদিল্লিতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে বিজয় সিবিআইকে অনুরোধ করেছেন, জিজ্ঞাসাবাদটি যেন চেন্নাই বা তার কাছাকাছি কোনো স্থানে করা হয়। এতে করে রাজনৈতিক প্রচারণা চালিয়ে যাওয়ার পাশাপাশি দীর্ঘ ভ্রমণের ঝামেলাও এড়ানো সম্ভব হবে বলে জানিয়েছেন তিনি। এদিকে সময় বৃদ্ধি ও জিজ্ঞাসাবাদের স্থান পরিবর্তনের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি সিবিআই। তবে সংস্থার অভ্যন্তরীণ সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে, বিজয়ের রাজনৈতিক ব্যস্ততা বিবেচনায় নিয়ে জিজ্ঞাসাবাদের সময় পুনর্র্নিধারণের বিষয়টি আলোচনা করা হচ্ছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

পদপিষ্ট ঘটনার তদন্তে ফের জিজ্ঞাসাবাদের মুখে থালাপতি বিজয়

Update Time : ০৭:২৫:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬