সর্বশেষ :
আজ রাতে ইরানে সবচেয়ে ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে-হুঁশিয়ারি মার্কিন অর্থমন্ত্রীর ইরানের জাহাজ থেকে ২০৮ জনকে জীবিত উদ্ধার করল শ্রীলঙ্কা ইরানের হামলায় ৩০ কোটি ডলারের যুক্তরাষ্ট্রের মিসাইল রাডার ধ্বংস সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে শুক্রবার রাতেই সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ ৪ জনের মৃত্যু ৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের ৬ রুটের ফ্লাইট বাতিল: বিমান উপ-নির্বাচন: ১৬ মার্চ থেকে প্রচারণায় নামছেন প্রার্থীরা গ্রেপ্তারের খবর আসতেই ইন্টারনেট থেকে বিদায় নিলেন ব্রিটনি অস্কারে উপস্থাপক হিসেবে নাম লেখালেন প্রিয়াঙ্কা ৬৬ বছর বয়সে ফের মা হতে চলেছেন নীনা গুপ্তা?
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

চরম বিতর্কের মুখে পড়লেন মহুয়া গঙ্গোপাধ্যায়

প্রতিনিধি: / ২ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬

শাশুড়ির মৃত্যু ও শেষকৃত্য নিয়ে ভিডিও (ভ্লগ) তৈরি করে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন ভারতীয় কনটেন্ট ক্রিয়েটর মহুয়া গঙ্গোপাধ্যায়। ‘প্রবাসে ঘরকন্না’ নামক ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে পরিচিতি পাওয়া এই নারীর এমন আচরণে ক্ষুব্ধ নেটিজেনরা। শোকের মুহূর্তে ক্যামেরা অন করে ভিডিও ধারণ এবং তা প্রচার করাকে অনেকেই স্রেফ ‘অর্থ উপার্জনের নেশা’ হিসেবে অভিহিত করেছেন। জানা গেছে, মহুয়া গঙ্গোপাধ্যায় দীর্ঘ দিন ধরে বিদেশে বসবাস করলেও নিয়মিত লাইফস্টাইল ভ্লগ তৈরি করে অনুসারীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন। সম্প্রতি তার শাশুড়ির মৃত্যু হলে তিনি বিদেশ থেকে জরুরি ভিত্তিতে নিজ দেশ ভারতে ফেরেন। তবে পরিবারের এই কঠিন সময়েও তিনি তার ক্যামেরা বন্ধ রাখেননি। দুই দিন আগে তার চ্যানেলে শাশুড়ির মরদেহ, তার সামনে বসে কান্নাকাটি এবং শেষযাত্রার দৃশ্যসহ একটি বিস্তারিত ভিডিও পোস্ট করা হয়। ভিডিওটি প্রকাশের পরপরই তা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং শুরু হয় তীব্র সমালোচনা। ভিডিওর নিচে মন্তব্য করে অনেক অনুসারী তাদের হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন। কেউ লিখেছেন যে ভিউ আর টাকা আয়ের জন্য মৃত মানুষকে ব্যবহার করা লজ্জাজনক। আবার কেউ মন্তব্য করেছেন, শোকাতুর পরিবেশে পরিবারের সদস্যদের সামনে ক্যামেরা ধরা অসংবেদনশীলতার পরিচয়। সামাজিক মাধ্যমে নেটিজেনদের বড় একটি অংশ মনে করছেন, ব্যক্তিগত শোকের বিষয়গুলো পর্দার আড়ালে রাখাই শ্রেয় ছিল। তবে এ বিষয়ে সেই কনটেন্ট ক্রিয়েটরের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


এই বিভাগের আরো খবর