সর্বশেষ :
আজ রাতে ইরানে সবচেয়ে ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে-হুঁশিয়ারি মার্কিন অর্থমন্ত্রীর ইরানের জাহাজ থেকে ২০৮ জনকে জীবিত উদ্ধার করল শ্রীলঙ্কা ইরানের হামলায় ৩০ কোটি ডলারের যুক্তরাষ্ট্রের মিসাইল রাডার ধ্বংস সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে শুক্রবার রাতেই সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ ৪ জনের মৃত্যু ৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের ৬ রুটের ফ্লাইট বাতিল: বিমান উপ-নির্বাচন: ১৬ মার্চ থেকে প্রচারণায় নামছেন প্রার্থীরা গ্রেপ্তারের খবর আসতেই ইন্টারনেট থেকে বিদায় নিলেন ব্রিটনি অস্কারে উপস্থাপক হিসেবে নাম লেখালেন প্রিয়াঙ্কা ৬৬ বছর বয়সে ফের মা হতে চলেছেন নীনা গুপ্তা?
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পাকিস্তান সিরিজ সামনে রেখে দল ঘোষণা দিলো বিসিবি

প্রতিনিধি: / ৩৮ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৭ মার্চ, ২০২৬

পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবশেষ গত বছরের অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন বেশ কয়েকজন নিয়মিত মুখ। উইকেটকিপার ব্যাটার কাজী নুরুল হাসান সোহান, জাকের আলী অনিক এবং শামীম হোসেন পাটোয়ারী জায়গা হারিয়েছেন এই সিরিজ থেকে। দলে ফিরেছেন আফিফ হোসেন ও লিটন কুমার দাস। এর আগে জাগো নিউজের প্রতিবেদনেই জানানো হয়েছিল লিটন আর আফিফের ফেরার কথা। স্কোয়াডেও সেটাই দেখা গেলো। অন্যদিকে টেনিস এলবো সমস্যার কারণে নেই হাসান মাহমুদ এবং পিঠের ব্যথার কারণে ছিটকে গেছেন তানজিম হাসান সাকিব। বাদ পড়েছেন স্পিনার নাসুম আহমেদও। বিসিবি জানিয়েছে তারা দুজনেই সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ায় আছেন এবং এই মাসের শেষের দিকেই পূর্ণ ফিটনেস ফিরে পাবেন। আগামী সোমবার ঢাকায় আসবে পাকিস্তান। ১১ তারিখ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে। একই মাঠে সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩ ও ১৫ মার্চ।
বাংলাদেশ স্কোয়াড-
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

 


এই বিভাগের আরো খবর