শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ব্রয়লার বাজারে আগুন, স্বস্তি নেই সবজিতেও

প্রতিনিধি: / ৯ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

পবিত্র রমজান মাসের অর্ধেক শেষ। এরই মধ্যে দিয়ে বাজারে অস্বাভাবিকভাবে দাম বেড়েছে কিছু নিত্যপণ্যের। বিশেষ করে এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির কেজি প্রতি বেড়েছে প্রায় ৫০ থেকে ৬০ টাকা। গত সপ্তাহে ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি হওয়া ব্রয়লার মুরগির এখন ২৩০ টাকায় বিক্রি হচ্ছে। যা ক্রেতাদের মাঝে ক্ষোভ তৈরি করছে। এদিকে সপ্তাহ ব্যবধানে বেড়েছে সবজির দামও। 

আজ শুক্রবার রাজধানীর কয়েকটি বাজার বিশ্লেষণে এমন তথ্য পাওয়া গেছে।

বাজারে ব্রয়লারের পাশাপাশি অন্যান্য জাতের মুরগির দামও চড়া। কক মুরগি কেজিপ্রতি প্রায় ৩৫০ টাকা, লেয়ার ৩৬০ টাকা এবং দেশি মুরগি ৭৩০ টাকায় বিক্রি হচ্ছে। এক বিক্রেতা বলছেন, “গত সপ্তাহেও ব্রয়লার ১৭০ থেকে ১৮০ টাকায় বিক্রি করেছি। কিন্তু কয়েক দিনের ব্যবধানে পাইকারি বাজারেই দাম বেড়ে গেছে। আমরা বেশি দামে কিনতে বাধ্য হচ্ছি, তাই খুচরায়ও দাম বেড়েছে।”

এদিকে সবজির বাজারেও দাম কিছুটা বাড়তি। মান ও আকারভেদে বেগুন ৬০ থেকে ৮০ টাকা, করলা ৮০ থেকে ১০০ টাকা, ঢেঁড়স ৬০ থেকে ৭০ টাকা এবং পটল ৬০ থেকে ৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

অন্যদিকে বাজারভেদে চাষের পাঙাশ মাছ ১৮০ থেকে ২২০ টাকা কেজি, তেলাপিয়া ২০০ থেকে ২২০ টাকা এবং রুই ৩৫০ থেকে ৪৫০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। কিছু বড় আকারের নদীর মাছের দাম আরও বেশি। এছাড়া বিভিন্ন প্রজাতির ছোট মাছের কেজি ৪০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত ছুঁয়েছে।


এই বিভাগের আরো খবর