শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মোরেলগঞ্জে মৎস্য ঘেরে হামলা আহত ৫, ছাত্রদলীগ নেতা গ্রেফতার

প্রতিনিধি: / ১৮ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

মোরেলগঞ্জ প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে বারইখালী ইউনিয়নে ৪০ বিঘার একটি মৎস্য ঘের নিয়ে বিরোধের জের ধরে হামলা মারপিটে আহত ৫, থানায় মামলা দায়ের। ছাত্রলীগ নেতা আসিফ হাওলাদার গ্রেফতার।

মামলা সূত্রে জানাগেছে, উপজেলার বারইখালী ইউনিয়নের উত্তর সুতালড়ী গ্রামে দীর্ঘ দিন ধরে আব্দুল্লাহ হাওলাদারের কিছু জমি ও হাড়ির টাকা পরিশোধ করে ঘের দখল করে আসছেন। ঘেরে মাছের ফলন ভালো ফলন হয় দেখিয়া আসামিরা লোভের ভষিভুত হইয়া ঘেরটি দখলের পায়তারা করছে। আসিফ হাওলাদার ও তার লোকজন। ঘটনারদিন গত ২৯ জানুয়ারি দুপুরে উক্ত ৬৬ শতকের ৪০ বিঘা মৎস্য ঘেরটিতে মাছ ফেলানোর সময় জাকির হাওলাদার, নূর জাহান হাওলাদারের নেতৃত্বে ৮/৯ জনের একটি বাহিনী পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র শস্ত্র সকারে ঘেরের মধ্যে প্রবেশ করে হামলা চালায়। এতে গুরুত্বর আহত হয় জুনায়েত হাওলাদার (২৪), মমতাজুর রহমান (৪০) সহ ৬/৭ জন। স্থানীয়রা উদ্ধার করে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে আব্দুল্লাহ হাওলাদার বাদি হয়ে ১০ জনের বিরুদ্ধে মোরেলগঞ্জ থানায় মামলা দায়ের করেন। যার মামলা নং-২, তারিখ-১.২.২০২৬। এ মামলার প্রধান আসামি ছাত্রলীগ নেতা আসিফ হাওলাদার (৪২) কে বৃহস্পতিবার বিকেলে গ্রেফতার করে বাগেরহাট বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানা ওসি মাহমুদুর রহমান বলেন, ঘের সংক্রান্ত মারপিটে থানায় মামলা দায়ের হয়েছে। মামলার প্রধান আসামি আসিফ হাওলাদারকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।


এই বিভাগের আরো খবর