Dhaka ০৩:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জিবুতিতে ড্রোন হামলায় ৪ শিশু নিহত : কর্মকর্তা, এনজিও

  • Reporter Name
  • Update Time : ১০:৩৯:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ৬১ Time View

বিদেশ : জিবুতির দক্ষিণাঞ্চলে এক বিস্ফোরণে চার শিশু নিহত হয়েছে। গত মঙ্গলবার রাতে কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। একটি মানবাধিকার সংস্থা বলেছে, এটি ড্রোন হামলা ছিল। আদ্দিস আবাবা থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়। আফার অঞ্চলের দিখিল এলাকায় বিস্ফোরণে শিশুদের মৃত্যু হয়। রাষ্ট্রীয় কৌঁসুলি হাসান মোহাম্মদ হাসান এক বিবৃতিতে ঘটনাটিকে মর্মান্তিক বলে উল্লেখ করেন। জিবুতিয়ান লিগ ফর হিউম্যান রাইটস (এলডিডিএইচ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ছয় ও সাত বছর বয়সী দুই শিশু—এক মেয়ে ও এক ছেলে—ঘটনাস্থলেই নিহত হয়। গত মঙ্গলবার হাসপাতালে না নেওয়ায় চিকিৎসার অভাবে আরও দুই শিশু আহত হওয়ার পর মারা যায়। এলডিডিএইচ জানায়, ঘটনার সময় শিশুরা গবাদিপশু দেখাশোনা করছিল। এতে আরও ছয়জন আহত হয়, তাদের একজনের অবস্থা গুরুতর। সংস্থাটি উল্লেখ করে, গত ছয় মাসে যাযাবর জনগোষ্ঠীর বিরুদ্ধে এ অঞ্চলে এটি ষষ্ঠ ড্রোন হামলা। গত বছরের ফেব্রুয়ারিতে ইথিওপিয়া সীমান্তের কাছে ড্রোন হামলা চালানোর দাবি করেছিল কর্তৃপক্ষ। সে ঘটনায় একটি বিদ্রোহী গোষ্ঠীর আট সদস্যসহ অজ্ঞাতসংখ্যক বেসামরিক নাগরিক নিহত হন।

Tag :
About Author Information

জনপ্রিয়

হরমুজ প্রণালি কেনো খোলা ‘সম্ভব নয়’, স্পষ্ট করল ইরান

জিবুতিতে ড্রোন হামলায় ৪ শিশু নিহত : কর্মকর্তা, এনজিও

Update Time : ১০:৩৯:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬