বিদেশ : শ্রীলঙ্কা উপকূলে একটি ইরানি জাহাজে ভয়াবহ সাবমেরিন হামলার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার শ্রীলঙ্কার নৌবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে, এ হামলায় অন্তত ১০১ জন নিখোঁজ রয়েছেন এবং আরও ৭৮ জন আহত হয়েছেন। উদ্ধার করা ৩০ জন নাবিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, শ্রীলঙ্কার উপকূলীয় জলসীমায় অবস্থানকালে ইরানি জাহাজটি লক্ষ্য করে অতর্কিত এই সাবমেরিন হামলা চালানো হয়। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে বর্তমানে বিশাল উদ্ধার অভিযান পরিচালনা করছে লঙ্কান নৌবাহিনী। তবে এখন পর্যন্ত কোনো দেশ বা গোষ্ঠী এই সাবমেরিন হামলার দায় স্বীকার করেনি।
Reporter Name 



















