Dhaka ০৪:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নিজের সংগ্রামের কথা ভক্তদের সঙ্গে শেয়ার করলেন সুনেরাহ

  • Reporter Name
  • Update Time : ০৮:৫৪:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • ৪১ Time View

অভিনয় দক্ষতা দিয়ে অল্প সময়েই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। বড় পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় তিনি। এক আবেগঘন পোস্টের মাধ্যমে নিজের মনের অবস্থা ও দীর্ঘ সংগ্রামের কথা ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন এই তারকা। সুনেরাহ লিখেছেন, ‘আজ যখন আমি আয়নায় নিজের দিকে তাকালাম, নিজের চোখে এমন কিছু একটা দেখলাম যা আমার ভালো লাগেনি। এমন কিছু যা আমি নিজের মধ্যে দেখতে চাই না; তাকে বিষণ্ণতা, অসহায়ত্ব কিংবা শোক যা-ই বলুন না কেন।’ নিজের ভেতরের এই অদ্ভুত অনুভূতির বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘অনুভূতিটা ছিল খুব অদ্ভুত। কোনো সুনির্দিষ্ট কারণ ছিল না, কিন্তু তবুও সবকিছু ঠিকঠাক মনে হচ্ছিল না। আমি প্রতিদিন নিজের ওপর কাজ করেছি আরও ভালোভাবে বেঁচে থাকার জন্য, প্রাণশক্তিতে ভরপুর একটি আনন্দময় জীবন কাটানোর জন্য।’ অভিনেত্রী আরও জানান, তিনি নিজেকে মানসিকভাবে অনেক শক্তিশালী করে গড়ে তুলেছেন। তার জীবনের এমন কিছু সংগ্রামের পথচলা আছে যা নিয়ে তিনি সচরাচর জনসম্মুখে কথা বলেন না। তার কথায়, ‘সেই পথটা ছিল একান্তই আমার। আমি একাই সবটুকু পথ পাড়ি দিয়েছি। আর আমি এই পরিশ্রম বৃথা যেতে দেব না।’ নিজের প্রতি নিজের অঙ্গীকার ব্যক্ত করে সবশেষে তিনি বলেন, ‘আমি ঠিক করেছি, আমি হাসব এবং খুশি থাকব। এই হাসিটাই আমার সাথে মানায়। আমি সুখ এবং এক উন্নত জীবন পছন্দ করি। আমি কোনো কিছু বা অন্য কাউকে আমার থেকে এসব কেড়ে নিতে দেব না। এটা আমার নিজের কাছে নিজের প্রতিশ্রুতি।’

Tag :
About Author Information

জনপ্রিয়

হরমুজ প্রণালি কেনো খোলা ‘সম্ভব নয়’, স্পষ্ট করল ইরান

নিজের সংগ্রামের কথা ভক্তদের সঙ্গে শেয়ার করলেন সুনেরাহ

Update Time : ০৮:৫৪:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬