Dhaka ০৪:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ওমানের বন্দরে ড্রোন হামলায় জ্বালানি ট্যাংকে আঘাত: রাষ্ট্রীয় গণমাধ্যম

  • Reporter Name
  • Update Time : ০৯:৩৩:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • ৩৫ Time View

বিদেশ : ওমানের একটি বন্দরে গতকাল মঙ্গলবার ড্রোন হামলায় একটি জ্বালানি ট্যাংকে আঘাত লাগে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে ইরান তাদের অভিযান অব্যাহত রাখার মধ্যেই এ ঘটনা ঘটে। মাস্কাট থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। ওমান নিউজ এজেন্সি জানায়, ‘একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, দুকম বাণিজ্যিক বন্দরের জ্বালানি ট্যাংকগুলোকে লক্ষ্য করে একাধিক ড্রোন হামলা চালানো হয়। এর মধ্যে একটি ড্রোন একটি জ্বালানি ট্যাংকে আঘাত করে। এই হামলার আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’ তিন দিনের মধ্যে এটি ওই বন্দরে দ্বিতীয় হামলা। উপসাগরীয় অঞ্চলে ইরান তাদের লক্ষ্যবস্তু সমপ্রসারণের প্রেক্ষাপটে এ হামলা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনায় মধ্যস্থতার ভূমিকা পালনকারী ওমান যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। ওমান নিউজ এজেন্সি জানায়, রোববার একই বন্দরে দুইটি ড্রোন আঘাত হানলে একজন শ্রমিক আহত হন। একটি ড্রোন শ্রমিকদের আবাসনে আঘাত হানে। অন্যটির ধ্বংসাবশেষ জ্বালানি ট্যাংকের কাছে পড়ে। সংঘাত শুরুর মাত্র কয়েকদিন আগে পর্যন্ত ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতার ভূমিকা পালন করলেও ওমান হামলার মুখে পড়ে। গত সোমবার রাজধানী মাস্কাটে উপকূলের কাছে একটি তেলবাহী জাহাজে হামলায় একজন নিহত হন। এতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। জাহাজটির প্রধান ইঞ্জিন কক্ষে বিস্ফোরণে একজন ক্রু সদস্য নিহত হন। তিনি ভারতীয় নাগরিক।

Tag :
About Author Information

জনপ্রিয়

হরমুজ প্রণালি কেনো খোলা ‘সম্ভব নয়’, স্পষ্ট করল ইরান

ওমানের বন্দরে ড্রোন হামলায় জ্বালানি ট্যাংকে আঘাত: রাষ্ট্রীয় গণমাধ্যম

Update Time : ০৯:৩৩:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬