সর্বশেষ :
মোরেলগঞ্জে বাজার মূল্য স্থিতিশীল রাখতে ভ্রাম্যমান আদালত সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট মে থেকে ২৫ কোটি গাছ লাগাবে সরকার ৯টা ৪০ মিনিটের মধ্যে বাধ্যতামূলকভাবে অফিসে আসার নির্দেশনা জারি রামপুরায় হত্যা: রায় পেছাল, ফের সাক্ষ্য ও তথ্য-প্রমাণ দেবে প্রসিকিউশন ইরানের সর্বোচ্চ নেতা যে হবে তাকেই হত্যা করা হবে: ইসরায়েল ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় নিহত এক হাজার ছাড়িয়েছে দুই উপদেষ্টা ও আট প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বন্টন ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ইসরায়েলে নিজ নাগরিকদের নিরাপত্তা নিশ্চয়তা দিতে পারছে না যুক্তরাষ্ট্র
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট

প্রতিনিধি: / ৩০ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬

বিদেশ : যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা শুরুর পর থেকে দেশজুড়ে এখন পর্যন্ত ৭৮০ জনের বেশি নিহত হয়েছে বলে গতকাল মঙ্গলবার জানিয়েছে ইরান রেড ক্রিসেন্ট। তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। সংস্থাটির দেওয়া হতাহতের এ সংখ্যা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এএফপি। রেড ক্রিসেন্ট তাদের ওয়েবসাইটে জানিয়েছে, অভিযান পরিচালনাকারী দলগুলোর মাঠপর্যায়ের প্রতিবেদনের ভিত্তিতে জানা গেছে যে দুঃখজনকভাবে এই সব হামলায় এখন পর্যন্ত ৭৮৭ জন ইরানি শহীদ হয়েছেন। সংস্থাটি আরও জানায়, গত শনিবার থেকে শুরু হওয়া হামলায় ইরানের ১৫৩টি শহর ও ৫০০টির বেশি স্থানে ১ হাজারেরও বেশি আঘাত হানা হয়েছে। গতকাল মঙ্গলবার তেহরানের পৃথক স্থানে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে এএফপির সাংবাদিকরা জানিয়েছেন। একই সময়ে ইরানি গণমাধ্যমে রাজধানীর পশ্চিমে কারাজ এবং মধ্যাঞ্চলীয় শহর ইসফাহানে বিস্ফোরণের খবর জানানো হয়।


এই বিভাগের আরো খবর