সর্বশেষ :
বাগেরহাটে  প্রকল্প সমাপ্তি পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।। মোরেলগঞ্জে বাজার মূল্য স্থিতিশীল রাখতে ভ্রাম্যমান আদালত সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট মে থেকে ২৫ কোটি গাছ লাগাবে সরকার ৯টা ৪০ মিনিটের মধ্যে বাধ্যতামূলকভাবে অফিসে আসার নির্দেশনা জারি রামপুরায় হত্যা: রায় পেছাল, ফের সাক্ষ্য ও তথ্য-প্রমাণ দেবে প্রসিকিউশন ইরানের সর্বোচ্চ নেতা যে হবে তাকেই হত্যা করা হবে: ইসরায়েল ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় নিহত এক হাজার ছাড়িয়েছে দুই উপদেষ্টা ও আট প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বন্টন ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

দুই উপদেষ্টা ও আট প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বন্টন

প্রতিনিধি: / ২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬

সরকারের দুই উপদেষ্টা ও আট প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বন্টন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আজ বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মো. শরীফুল আলমকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সুলতান সালাউদ্দিন টুকুকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা হাবিবুর রশিদকে রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মো. রাজিব আহসানকে নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগ, অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মো. জোনায়েদ আব্দুর রহিম সাকিকে পরিকল্পনা মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ফারজানা শারমীনকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মো. নুরুল হককে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ববি হাজ্জাজকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।


এই বিভাগের আরো খবর