সর্বশেষ :
মোরেলগঞ্জে বাজার মূল্য স্থিতিশীল রাখতে ভ্রাম্যমান আদালত সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট মে থেকে ২৫ কোটি গাছ লাগাবে সরকার ৯টা ৪০ মিনিটের মধ্যে বাধ্যতামূলকভাবে অফিসে আসার নির্দেশনা জারি রামপুরায় হত্যা: রায় পেছাল, ফের সাক্ষ্য ও তথ্য-প্রমাণ দেবে প্রসিকিউশন ইরানের সর্বোচ্চ নেতা যে হবে তাকেই হত্যা করা হবে: ইসরায়েল ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় নিহত এক হাজার ছাড়িয়েছে দুই উপদেষ্টা ও আট প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বন্টন ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ইসরায়েলে নিজ নাগরিকদের নিরাপত্তা নিশ্চয়তা দিতে পারছে না যুক্তরাষ্ট্র
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, ট্রাম্পের ‘কড়া জবাব’ হুঁশিয়ারি

প্রতিনিধি: / ৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬

বিদেশ : সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসে গতকাল মঙ্গলবার ভোরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, দূতাবাস ভবনে দুটি ড্রোন আঘাত হানে, যার ফলে সামান্য আগুন লাগে ও কিছু মালামাল ক্ষতিগ্রস্ত হয়। তবে প্রাণহানির খবর পাওয়া যায়নি। হামলার পরপরই রিয়াদ, জেদ্দা ও দাহরানে থাকা মার্কিন নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। দূতাবাস তাদের অনুরোধ করেছে, যেখানে আছেন সেখানে থাকুন এবং সামরিক স্থাপনাগুলোতে অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলুন। দূতাবাস আরও জানিয়েছে, “সৌদি আরবে থাকা মার্কিন নাগরিকদের আমরা উপযুক্ত সিদ্ধান্ত নিয়ে নিজেদের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পরামর্শ দিচ্ছি।”মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, “রিয়াদে মার্কিন দূতাবাসে হামলা ও নিহত মার্কিন সেনাদের প্রতিশোধ কী হবে তা শিগগিরই জানা যাবে।” বিশ্লেষকরা মনে করছেন, এই ঘটনা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যেকার বিদ্যমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে। দূতাবাসের এই সতর্কতার ফলে মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের স্থাপনাগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি।

 


এই বিভাগের আরো খবর