সর্বশেষ :
সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট মে থেকে ২৫ কোটি গাছ লাগাবে সরকার ৯টা ৪০ মিনিটের মধ্যে বাধ্যতামূলকভাবে অফিসে আসার নির্দেশনা জারি রামপুরায় হত্যা: রায় পেছাল, ফের সাক্ষ্য ও তথ্য-প্রমাণ দেবে প্রসিকিউশন ইরানের সর্বোচ্চ নেতা যে হবে তাকেই হত্যা করা হবে: ইসরায়েল ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় নিহত এক হাজার ছাড়িয়েছে দুই উপদেষ্টা ও আট প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বন্টন ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ইসরায়েলে নিজ নাগরিকদের নিরাপত্তা নিশ্চয়তা দিতে পারছে না যুক্তরাষ্ট্র ওমানের বন্দরে ড্রোন হামলায় জ্বালানি ট্যাংকে আঘাত: রাষ্ট্রীয় গণমাধ্যম
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বড় চমক দিলেন বিজয়-রাশমিকা জুটি

প্রতিনিধি: / ৫ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬

বিনোদন:দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা জুটি বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দান্না। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে সম্প্রতি ধুমধাম করে বিয়ের পিঁড়িতে বসেছেন এই দম্পতি। তবে বিয়ের আমেজ কাটতে না কাটতেই জীবনের নতুন ইনিংসের শুরুতেই এক বড় চমক দিলেন এই তারকা যুগল, যা দেখে মুগ্ধ অনুরাগীরা। তেলেঙ্গানার খাম্মানপেটে বিজয়ের পৈত্রিক ভিটায় পৌঁছান এই নবদম্পতি। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে ঘরোয়া পরিবেশে সত্যনারায়ণ পূজায় অংশ নেন তারা। তবে সাধারণ কোনো পারিবারিক অনুষ্ঠানের গণ্ডিতেই সীমাবদ্ধ ছিল না তাদের এই সফর। গ্রামের মাটিতে দাঁড়িয়েই বিজয় এমন এক মানবিক ঘোষণা দেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিজয় তার ব্যক্তিগত চ্যারিটেবল ট্রাস্টের মাধ্যমে তেলেঙ্গানার আচাম্পেট বিভাগের ৪৪টি সরকারি স্কুলের নবম এবং দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তি (স্কলারশিপ) প্রকল্প ঘোষণা করেছেন। অভিনেতার এই উদ্যোগের মূল লক্ষ্য হলো আর্থিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে সহায়তা করা, যাতে অভাবের কারণে কোনো মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট না হয়। স্বামীর এমন উদ্যোগে গর্বিত রাশমিকা মান্দান্নাও। তিনি বিজয়ের এই কাজের প্রশংসা করেন। ছেলের এমন মানবিকতায় আবেগাপ্লুত হয়ে পড়েন বিজয়ের মা। শুধু আর্থিক সহায়তাই নয়, বিজয় নিজের শিকড়কে ভুলে না যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে গ্রামবাসীদের জানান, এখন থেকে তিনি নিয়মিত তার পৈতৃক গ্রামে যাতায়াত করবেন। এদিকে বিজয়ের এই ঘোষণার ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়ার পর থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন এই দম্পতি। একজন ভক্ত মন্তব্য করেছেন, ‘আগামী ৩০ বছরের মধ্যে বিজয় যদি মুখ্যমন্ত্রী হন, তবে আমি অবাক হব না।’ অন্য একজন লিখেছেন, ‘সিনেমার পর্দার মতো বাস্তবেও তিনি একজন সত্যিকারের নায়ক।’


এই বিভাগের আরো খবর