সর্বশেষ :
সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট মে থেকে ২৫ কোটি গাছ লাগাবে সরকার ৯টা ৪০ মিনিটের মধ্যে বাধ্যতামূলকভাবে অফিসে আসার নির্দেশনা জারি রামপুরায় হত্যা: রায় পেছাল, ফের সাক্ষ্য ও তথ্য-প্রমাণ দেবে প্রসিকিউশন ইরানের সর্বোচ্চ নেতা যে হবে তাকেই হত্যা করা হবে: ইসরায়েল ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় নিহত এক হাজার ছাড়িয়েছে দুই উপদেষ্টা ও আট প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বন্টন ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ইসরায়েলে নিজ নাগরিকদের নিরাপত্তা নিশ্চয়তা দিতে পারছে না যুক্তরাষ্ট্র ওমানের বন্দরে ড্রোন হামলায় জ্বালানি ট্যাংকে আঘাত: রাষ্ট্রীয় গণমাধ্যম
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মায়ের লেগেসি এবার মেয়ের কাঁধে

প্রতিনিধি: / ৩ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬

বিনোদন:২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘মম’ ছিল কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর বড়পর্দায় শেষ কাজ। সমালোচকদের প্রশংসা ও দর্শকপ্রিয়তা পাওয়া সেই আলোচিত ছবিটির সিক্যুয়েল নির্মাণের ঘোষণা এসেছে। নতুন কিস্তিতে মুখ্যচরিত্রে দেখা যাবে শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুরকে। সিক্যুয়েলটি পরিচালনা করছেন গিরীশ কোহলি। প্রথম ছবির পরিচালক রবি উদয়ওয়ার সাফল্যের পর এবার গল্পে নতুন মোড় ও সমসাময়িক আবহ নির্মাণের দায়িত্ব কোহলির কাঁধে। নির্মাতারা জানিয়েছেন, মূল ছবির আবেগধর্মী শক্তি ধরে রেখে সময়োপযোগী সামাজিক প্রেক্ষাপট তুলে ধরা হবে সিক্যুয়েলে। গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন যিশু সেনগুপ্ত এবং করিশ্মা তান্না। প্রযোজনায় রয়েছেন খুশির বাবা বনি কাপুর। যিনি প্রথম ছবির সঙ্গেও যুক্ত ছিলেন। সহ-প্রযোজক হিসেবে থাকছেন অক্ষয় পুরি। এর আগে পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘দ্য আর্চিস’ বেটি কুপারের চরিত্রে আত্মপ্রকাশ করেন খুশি কাপুর। পাশাপাশি তিনি কাজ করেছেন ‘লাভিয়াপা’ ও ‘নাদানিয়ান’। অন্যদিকে বড় বোন জানভি কাপুর ইতোমধ্যেই বলিউডে নিজের অবস্থান মজবুত করেছেন একের পর এক আলোচিত সিনেমার মাধ্যমে। এবার দেখার অপেক্ষা মায়ের উত্তরাধিকারের আবেগ, দর্শকের প্রত্যাশা ও নতুন প্রজন্মের আত্মবিশ্বাস মিলিয়ে ‘মম’ সিক্যুয়েলে কেমন পারফরম্যান্স উপহার দেন খুশি কাপুর।

 


এই বিভাগের আরো খবর