সর্বশেষ :
সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট মে থেকে ২৫ কোটি গাছ লাগাবে সরকার ৯টা ৪০ মিনিটের মধ্যে বাধ্যতামূলকভাবে অফিসে আসার নির্দেশনা জারি রামপুরায় হত্যা: রায় পেছাল, ফের সাক্ষ্য ও তথ্য-প্রমাণ দেবে প্রসিকিউশন ইরানের সর্বোচ্চ নেতা যে হবে তাকেই হত্যা করা হবে: ইসরায়েল ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় নিহত এক হাজার ছাড়িয়েছে দুই উপদেষ্টা ও আট প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্বন্টন ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ইসরায়েলে নিজ নাগরিকদের নিরাপত্তা নিশ্চয়তা দিতে পারছে না যুক্তরাষ্ট্র ওমানের বন্দরে ড্রোন হামলায় জ্বালানি ট্যাংকে আঘাত: রাষ্ট্রীয় গণমাধ্যম
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

জেনডায়া-টম হল্যান্ডের বিয়ে নিয়ে মুখ খুললেন জেন্ডায়ার মা

প্রতিনিধি: / ৪ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৪ মার্চ, ২০২৬

বিনোদন:হলিউডের জনপ্রিয় তারকা জুটি জেনডায়া ও টম হল্যান্ডের গোপন বিয়ের গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খুলেছেন অভিনেত্রী জেনডায়ার মা ক্লেয়ার স্টোয়ারমার। সম্প্রতি জেনডায়ার স্টাইলিস্ট ল রচ এই জুটির বিয়ের ইঙ্গিত দিলে সামাজিক মাধ্যমে শুরু হয় তোলপাড়। তবে বিষয়টি সরাসরি নাকচ না করলেও এক রহস্যময় প্রতিক্রিয়ার মাধ্যমে ভক্তদের কৌতূহল মিটিয়েছেন তার মা। একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ল রচ মন্তব্য করেন, জেনডায়া ও টম হল্যান্ড ইতোমধ্যে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তার এই মন্তব্যের ভিডিও ক্লিপটি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ক্লেয়ার স্টোয়ারমার। ভিডিওটির ক্যাপশনে তিনি কোনো দীর্ঘ বক্তব্য না দিয়ে শুধু একটি ‘হাসির ইমোজি’ ব্যবহার করেছেন এবং লিখেছেন, ‘হাসিটা…’। তার এমন প্রতিক্রিয়া দেখে নেটিজেনরা ধারণা করছেন, বিয়ের এই খবরটি স্রেফ গুজব ছাড়া আর কিছু নয়। ২০২১ সালে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন জেনডায়া ও টম। তবে তারা সবসময়ই ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে পছন্দ করেন। এর আগে ২০২৪ সালের ডিসেম্বরে এই জুটির বাগদানের খবর ছড়িয়েছিল। সম্প্রতি জেনডায়ার হাতে একটি সোনার আংটি দেখার পর বিয়ের গুঞ্জন আরও জোরালো হয়। যদিও টম হল্যান্ড এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তাদের সম্পর্ক অত্যন্ত পবিত্র এবং এ নিয়ে সাধারণ মানুষের কাছে তাদের কোনো জবাবদিহিতা নেই। স্টাইলিস্ট ল রচ এর আগেও রসিকতা করে বলেছিলেন, জেনডায়া বিয়ে করলে সেটি অত্যন্ত গোপন থাকবে। বর্তমানে এই অভিনেত্রী তার পরবর্তী সিনেমা ‘ডুন’-এর কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। জেনডায়া এবং টমের ঘনিষ্ঠ সূত্রের খবর, বিয়ে নিয়ে এই জুটির এখনই কোনো তাড়া নেই। তারা দুজনেই বর্তমানে তাদের ক্যারিয়ার এবং ব্যক্তিগত সময়কে গুরুত্ব দিচ্ছেন।


এই বিভাগের আরো খবর