Dhaka ০৫:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রমজানে অসহায়দের পাশে হোগলাবুনিয়া একতা যুবসংঘ

  • Reporter Name
  • Update Time : ০৬:২৮:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • ৫৪ Time View
মোঃ নাজমুল, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার হোগলাবুনিয়া এলাকায় অসহায়, দরিদ্র ও রোজাদার পরিবারের পাশে দাঁড়িয়েছে হোগলাবুনিয়া একতা যুবসংঘ। সংগঠনের উদ্যোগে ১৩ই রমজান, ৩ মার্চ (মঙ্গলবার) ৩০-এর অধিক সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠন সূত্রে জানা গেছে, মোট ৩৩টি পরিবারের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয়েছে প্রয়োজনীয় ইফতার সামগ্রী। স্বেচ্ছাসেবকরা সরাসরি উপকারভোগীদের বাড়িতে গিয়ে এসব সামগ্রী হস্তান্তর করেন, যাতে তারা সম্মান ও স্বাচ্ছন্দ্যের সঙ্গে পবিত্র রমজানের রোজা পালন করতে পারেন।
হোগলাবুনিয়া একতা যুবসংঘের সভাপতি মোঃ সাজ্জাত হোসেন বলেন,
“রমজান সহমর্মিতা, ত্যাগ ও মানবতার শিক্ষা দেয়। সমাজের বিত্তবান ও সচেতন মানুষ এগিয়ে এলে অসহায় পরিবারগুলো কিছুটা হলেও স্বস্তি পায়। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”
সংগঠনের স্বেচ্ছাসেবক নাঈম ইভান ও সজীব বিন সাদিক জানান, সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এ ধরনের মানবিক উদ্যোগে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হচ্ছে। তারা বলেন,
“চলবো মোরা এক সাথে, জয় করবো মানবতাকে”—এই প্রত্যয়কে সামনে রেখে আমরা অসহায় মানুষের পাশে থাকতে চাই।
সংগঠনের নেতৃবৃন্দ এ মহৎ উদ্যোগ সফল করতে সহযোগিতাকারী সকল দাতা ও স্বেচ্ছাসেবকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মহান আল্লাহ তাআলার কাছে তাঁদের এই মানবিক প্রচেষ্টা কবুল ও উত্তম প্রতিদান কামনা করেন।
Tag :
About Author Information

জনপ্রিয়

হরমুজ প্রণালি কেনো খোলা ‘সম্ভব নয়’, স্পষ্ট করল ইরান

রমজানে অসহায়দের পাশে হোগলাবুনিয়া একতা যুবসংঘ

Update Time : ০৬:২৮:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬