Dhaka ০৭:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপনেই বিয়ে সেরেছেন জেন্ডায়া-হল্যান্ড জুটি!

  • Reporter Name
  • Update Time : ০৮:৫৫:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • ৩৯ Time View

স্পাইডার ম্যান খ্যাত তারকা, হলিউডের জনপ্রিয় জুটি জেন্ডায়া এবং টম হল্যান্ড কি তবে গোপনে বিয়ে সেরে ফেলেছেন? দীর্ঘদিন ধরেই প্রেমের গুঞ্জন চলছিলো তাদের। এমন সময়ে তাদের অত্যন্ত ঘনিষ্ঠ তারকা স্টাইলিস্ট ল রচ তাদের বর্তমান সম্পর্ক নিয়ে মুখ খুললেন। গত রোববার আয়োজিত ‘অ্যাক্টর অ্যাওয়ার্ডস’-এর রেড কার্পেটে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সে সময় অ্যাঙ্সে হলিউডকে দেওয়া সেই সাক্ষাৎকারে ল রচ দেন এক চাঞ্চল্যকর তথ্য। জানান, জেন্ডায়া ও টম হল্যান্ডের বিয়ে সম্পন্ন হয়েছে। সাংবাদিক যখন অবাক হয়ে প্রশ্ন করেন এটি কি সত্যি, তখন হাসি মুখে রহস্যময় উত্তরে বলেন, ‘এটি একদম সত্যি! আপনারা কিছুই জানতেন না।’ ল রচের এই ছোট কথোপকথনটি ভাইরাল হয় সামাজিক মাধ্যম; আর ভক্তদের মাঝে জন্ম দেয় ব্যাপক কৌতূহল। যদিও বিয়ের এই খবর নিয়ে এখন পর্যন্ত জেন্ডায়া বা টম হল্যান্ডের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। এমনকি তাদের প্রতিনিধিরাও এই বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি। এই তারকা জুটি বরাবরই নিজেদের ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে পছন্দ করেন। কয়েক বছর ধরে প্রেম করলেও জনসমক্ষে নিজেদের সম্পর্ক নিয়ে খুব একটা কথা বলেন না তারা। এর আগে গত বছরের জানুয়ারিতে জেন্ডায়া ও টম হল্যান্ডের বাগদানের খবরটি প্রকাশ্যে এসেছিল। টম হল্যান্ডের বাবা ডমিনিক হল্যান্ড তার একটি অনলাইন প্ল্যাটফর্মে বিয়ের প্রস্তাব দেওয়ার বিস্তারিত তথ্য শেয়ার করেছিলেন। ১০ জানুয়ারির সেই পোস্টে তিনি লিখেছিলেন যে, টম একটি আংটি কিনেছিলেন এবং জেন্ডায়ার বাবার অনুমতি নিয়ে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে বিয়ের প্রস্তাব দেওয়ার সব পরিকল্পনা গুছিয়েছিলেন। এরপর ২০২৫ সালের গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডসে জেন্ডায়ার আঙুলে ৫ ক্যারেটের একটি হীরার আংটি দেখা যাওয়ায় তাদের বাগদানের বিষয়টি ভক্তদের কাছে অনেকটা নিশ্চিত হয়েছিল। উল্লেখ্য, পর্দায় জেন্ডায়া ও টম হল্যান্ডের রসায়ন প্রথম দেখা যায় ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ সিনেমায়। এরপর তারা ‘স্পাইডার-ম্যান: ফার ফ্রম হোম’ এবং ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এ একসঙ্গে অভিনয় করেন।

Tag :
About Author Information

জনপ্রিয়

হরমুজ প্রণালি কেনো খোলা ‘সম্ভব নয়’, স্পষ্ট করল ইরান

গোপনেই বিয়ে সেরেছেন জেন্ডায়া-হল্যান্ড জুটি!

Update Time : ০৮:৫৫:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬