আজ শনিবার সরকারি হিসেবে ছুটির দিন। কিন্তু এ ছুটির দিনেও অফিস করে এক অন্যন্য নজির তৈরি করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি অজ সকাল ১০টার পর অফিসে এসেছেন।
জানা গেছে, তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ের দপ্তর প্রধান, কর্মকর্তা, কর্মচারীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী।
বিকেলে বাংলাদেশ- চীন মৈত্রী সন্মেলন কেন্দ্রে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে যোগ দেওয়ার কথা রয়েছে। গত ২৫ ফেব্রুয়ারি সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ইফতার মাহফিলের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পৌঁছে দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। সে সময়ই তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি দেন।