সর্বশেষ :
ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু ফকিরহাটে মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে র‌্যালী অনুষ্ঠিত  মাদাগাস্কারে ঘূর্ণিঝড় গেজানির তাণ্ডব, ৫৯ জনের প্রাণহানি ৭ পাকিস্তানি সেনাকে ‘বন্দি’, এক সপ্তাহের আলটিমেটাম বিএলএ’র পাকিস্তানে পুলিশ স্টেশনের কাছে বোমা হামলা, নিহত ২ সুদানের বাজারে ড্রোন হামলায় নিহত অন্তত ২৮, আহত বহু ট্রাম্পকে উপেক্ষা এক রাতেই ৪০০ ড্রোন ও ২৯ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ রাশিয়ার রুশ হামলার মধ্যেই জেনেভায় শান্তি আলোচনা, মুখোমুখি মস্কো ও কিয়েভ আর্জেন্টিনায় অর্থনৈতিক মন্দা, সম্পদ বিক্রি ও ঋণের দিকে ঝুঁকছে সাধারণ মানুষ ভারত সফরে ম্যাক্রোঁর জগিং দৃশ্য ভাইরাল
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সুদানের বাজারে ড্রোন হামলায় নিহত অন্তত ২৮, আহত বহু

প্রতিনিধি: / ১৪ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

বিদেশ : সুদানের করদোফান অঞ্চলের একটি বাজারে ড্রোন হামলায় অন্তত ২৮ জন নিহত এবং আরো বহু আহত হয়েছেন বলে গত সোমবার একটি মানবাধিকার সংগঠন এ তথ্য জানিয়েছে। নাগরিক হতাহতের ঘটনা পর্যবেক্ষণকারী সংগঠন ‘ইমার্জেন্সি লইয়ার্স’ জানায়, গত রোববার উত্তর করদোফান প্রদেশের সুদ্রি এলাকায় বাজারের ব্যস্ত সময়ে এ হামলা হয়। এতে মানবিক সংকট আরো তীব্র হয়েছে। সংগঠনটি আশঙ্কা করছে, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। বিবৃতিতে তারা আরো বলে, ‘বসতিপূর্ণ এলাকায় বারবার ড্রোন ব্যবহারের ঘটনা বেসামরিক জীবনের প্রতি গুরুতর অবহেলা প্রকাশ করে এবং এটি প্রদেশের স্বাভাবিক জীবনযাত্রার জন্য হুমকিস্বরূপ এক ধরনের উত্তেজনা বৃদ্ধি নির্দেশ করে। আমরা উভয় পক্ষকে সব ধরনের ড্রোন হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানাই।’ ইমার্জেন্সি লইয়ার্স দাবি করেছে, সেনাবাহিনীর ড্রোন থেকেই এ হামলা চালানো হয়েছে। তবে নাম প্রকাশে অনিচ্ছুক দুই সামরিক কর্মকর্তা অ্যাসোসিয়েটেড প্রেসকে জানান, সেনাবাহিনী বেসামরিক স্থাপনায় হামলা চালায় না এবং তারা এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন। এর ঠিক এক সপ্তাহ আগে রাহাদ শহরের কাছে আরেকটি ড্রোন হামলায় বাস্তুচ্যুত পরিবার বহনকারী একটি গাড়িতে আঘাত হানে, এতে আটজন শিশুসহ অন্তত ২৪ জন নিহত হন। এর আগের দিন বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) একটি ত্রাণবাহী বহরও হামলার শিকার হয়। ২০২৩ সালের এপ্রিল মাসে সুদানের সেনাবাহিনী ও র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর মধ্যে সংঘর্ষ শুরু হয়ে দেশজুড়ে যুদ্ধে রূপ নেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, এ সংঘাতে অন্তত ৪০ হাজার মানুষ নিহত এবং ১ কোটি ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তবে চলমান লড়াই ও দুর্গম এলাকায় পরিস্থিতির কারণে প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি হতে পারে বলে সহায়তা সংস্থাগুলো মনে করছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার করদোফান অঞ্চলকে ‘অস্থির এবং সংঘর্ষের কেন্দ্রবিন্দু’ হিসেবে বর্ণনা করেছেন, যেখানে উভয় পক্ষের বিরুদ্ধে নৃশংসতার অভিযোগ রয়েছে। সামপ্রতিক জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত অক্টোবরের শেষদিকে দারফুর অঞ্চলে আরএসএফের অভিযানের সময় তিন দিনে ৬ হাজার জনেরও বেশি মানুষ নিহত হন, যেখানে যুদ্ধাপরাধ বা মানবতাবিরোধী অপরাধের আকার ধারণ করতে পারে। সূত্র : আলজাজিরা।


এই বিভাগের আরো খবর