সর্বশেষ :
ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু ফকিরহাটে মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে র‌্যালী অনুষ্ঠিত  মাদাগাস্কারে ঘূর্ণিঝড় গেজানির তাণ্ডব, ৫৯ জনের প্রাণহানি ৭ পাকিস্তানি সেনাকে ‘বন্দি’, এক সপ্তাহের আলটিমেটাম বিএলএ’র পাকিস্তানে পুলিশ স্টেশনের কাছে বোমা হামলা, নিহত ২ সুদানের বাজারে ড্রোন হামলায় নিহত অন্তত ২৮, আহত বহু ট্রাম্পকে উপেক্ষা এক রাতেই ৪০০ ড্রোন ও ২৯ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ রাশিয়ার রুশ হামলার মধ্যেই জেনেভায় শান্তি আলোচনা, মুখোমুখি মস্কো ও কিয়েভ আর্জেন্টিনায় অর্থনৈতিক মন্দা, সম্পদ বিক্রি ও ঋণের দিকে ঝুঁকছে সাধারণ মানুষ ভারত সফরে ম্যাক্রোঁর জগিং দৃশ্য ভাইরাল
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ভারত সফরে ম্যাক্রোঁর জগিং দৃশ্য ভাইরাল

প্রতিনিধি: / ২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

বিদেশ : ভারত সফরে এসেছেন ইউরোপের অন্যতম ক্ষমতাধর দেশ ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। অনানুষ্ঠানিক ও অপ্রত্যাশিত ভাবে গতকাল মঙ্গলবার মুম্বাই সফরের সূচনা করেন এক ভিন্ন উপস্থিতির মাধ্যমে। সকালে মুম্বাই শহরের আইকনিক মেরিন ড্রাইভ প্রমেনাডে তাকে জগিং করতে দেখা যায়। ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত তিন দিনের সরকারি সফরে ভারতে থাকা ম্যাক্রোঁ নির্ধারিত কর্মসূচির আগে ফিটনেস রুটিন বজায় রাখতেই জগিং করতে বের হন। ভোরবেলায় হাঁটতে আসা অনেকেই প্রথমে তাকে চিনতে পারেননি। তবে খবর ছড়িয়ে পড়ার পর পথচারীদের অনেকে থেমে যান এবং মোবাইল ফোনে সেই মুহূর্ত ধারণ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে ম্যাক্রোঁর স্বতঃস্ফূর্ত ও সাধারণ মানুষের সঙ্গে সহজ আচরণ নজর কেড়েছে। অনেকেই এটিকে তার সহজ-সরল ব্যক্তিত্বের প্রতিফলন হিসেবে উল্লেখ করেন। এর আগে সকালে কোলাবার তাজ মহল প্যালেস হোটেল থেকে ম্যাক্রোঁর বেরিয়ে যাওয়ার দৃশ্যও প্রকাশ পায়। মুম্বাই সফরকালে তিনি সেখানেই অবস্থান করছেন। গতকাল মঙ্গলবার ভোরে তিনি মুম্বাই পৌঁছান, যা তার ভারত সফরের সূচনা করে। মুম্বাই বিমানবন্দরে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ও ফার্স্ট লেডি ব্রিজিত ম্যাক্রোঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছেন মহারাষ্ট্রের গভর্নর আচার্য দেবব্রত ও মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। এসময় উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও সুনেত্রা পাওয়ারও উপস্থিত ছিলেন। আগমনের পর ফড়নবিস এঙ্-এর বার্তায় ম্যাক্রোঁকে শুভেচ্ছা জানান এবং মহারাষ্ট্র সফর ফলপ্রসূ ও আনন্দদায়ক হবে বলে আশা প্রকাশ করেন। ভারত সফরের আগে ম্যাক্রোঁ এই সফরের গুরুত্ব তুলে ধরে জানিয়েছিলেন, তিনি ব্যবসায়ী নেতা এবং অর্থনৈতিক, শিল্প, সাংস্কৃতিক ও ডিজিটাল খাতের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে এসেছেন। তিনি ভারতকে ফ্রান্সের ঘনিষ্ঠ অংশীদার হিসেবে উল্লেখ করে দুই দেশের মধ্যে বাস্তবভিত্তিক সহযোগিতা আরও জোরদার করাই এই সফরের লক্ষ্য বলে জানান। মুম্বাই অবস্থানকালে দক্ষিণ মুম্বাইয়ের লোক ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠকের কথা রয়েছে। বৈঠকে ভারত-ফ্রান্স কৌশলগত অংশীদারত্বের অগ্রগতি পর্যালোচনা এবং প্রযুক্তি, উদ্ভাবন, প্রতিরক্ষা ও ডিজিটাল খাতে সহযোগিতা সমপ্রসারণের বিষয় নিয়ে আলোচনা হতে পারে। আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতেও দুই নেতা মতবিনিময় করবেন বলে ধারণা করা হচ্ছে। পরে মোদি ও ম্যাক্রোঁ যৌথভাবে ‘ইন্ডিয়াুফ্রান্স ইয়ার অব ইনোভেশন ২০২৬’ উদ্বোধন করবেন। উদ্ভাবন, গবেষণা, স্টার্ট-আপ এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। জানা গেছে, মুম্বাইয়ের কর্মসূচি শেষে ম্যাক্রোঁ নয়াদিল্লিতে যাবেন এবং সেখানে এআই ইমপ্যাক্ট সামিটে অংশ নেবেন। সূত্র: দ্য স্টেটসম্যান


এই বিভাগের আরো খবর