Dhaka ০২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে পুলিশ স্টেশনের কাছে বোমা হামলা, নিহত ২

  • Reporter Name
  • Update Time : ১১:৩৯:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩১ Time View

বিদেশ : পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার বান্নু জেলায় সোমবার মিরিয়ান পুলিশ স্টেশনের কাছে শক্তিশালী বিস্ফোরণে অন্তত দুইজন নিহত ও আরো ১৭ জন আহত হয়েছে। পুলিশের এক বিবৃতিতে জানানো হয়, একটি মোটরসাইকেলে পেতে রাখা টাইম বোমা বিস্ফোরিত হলে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। পুলিশ সূত্র জানায়, স্টেশনের সামনের দোকানগুলোর কাছে বিস্ফোরণটি ঘটে। পুলিশ সদস্যরা অক্ষত থাকলেও আশপাশে থাকা সাধারণ মানুষ বিস্ফোরণের কবলে পড়েন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। মেডিকেল টিচিং ইনস্টিটিউশন (এমটিআই)-এর মুখপাত্র মুহাম্মদ নোমান খাত্তাব জানান, আহতদের ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারস হাসপাতাল ও খলিফা গুল নওয়াজ হাসপাতালে নেওয়া হয়েছে। রেসকিউ ১১২২ কর্মকর্তারা বলেন, জরুরি সেবাদানকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ও আহতদের নিকটবর্তী হাসপাতালে স্থানান্তর করে। ঘটনার পর বান্নু পুলিশের বড় একটি দল, বোম্ব ডিসপোজাল স্কোয়াড (বিডিএস) এবং কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ও নিরাপত্তা বাহিনী এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করেছে বলে বিবৃতিতে জানানো হয়। আলামত সংগ্রহ করা হচ্ছে এবং তদন্ত শুরু হয়েছে। পুলিশ জানায়, সম্ভাব্য আরো কোনো হুমকি প্রতিরোধে বিডিএস দল ক্ষতিগ্রস্ত স্থানটি পরিষ্কার করার কাজও করেছে। এদিকে আঞ্চলিক পুলিশ কর্মকর্তা সাজ্জাদ খান হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নিয়েছেন। সামপ্রতিক মাসগুলোতে বান্নু জেলায় ধারাবাহিক নিরাপত্তা ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। সশস্ত্র সহিংসতা বৃদ্ধির প্রেক্ষাপটে বেসামরিক নাগরিক ও স্থানীয় নিরাপত্তা বাহিনী উভয়ই হামলার শিকার হয়েছেন। গত জানুয়ারিতে বান্নুর দোমেল এলাকায় এক বিস্ফোরণে দুই কিশোর আহত হয়, যাদের একজন দুই সপ্তাহ পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এর আগে একই মাসে দোমেলের সাবেক নাজিম ফিদা মুহাম্মদ খান ওয়াজির তার কার্যালয়ের বাইরে বোমা বিস্ফোরণে আহত হন। সূত্র : ডন

Tag :
About Author Information

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

পাকিস্তানে পুলিশ স্টেশনের কাছে বোমা হামলা, নিহত ২

Update Time : ১১:৩৯:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬