সর্বশেষ :
ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় আহত নারীর মৃত্যু ফকিরহাটে মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে র‌্যালী অনুষ্ঠিত  মাদাগাস্কারে ঘূর্ণিঝড় গেজানির তাণ্ডব, ৫৯ জনের প্রাণহানি ৭ পাকিস্তানি সেনাকে ‘বন্দি’, এক সপ্তাহের আলটিমেটাম বিএলএ’র পাকিস্তানে পুলিশ স্টেশনের কাছে বোমা হামলা, নিহত ২ সুদানের বাজারে ড্রোন হামলায় নিহত অন্তত ২৮, আহত বহু ট্রাম্পকে উপেক্ষা এক রাতেই ৪০০ ড্রোন ও ২৯ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ রাশিয়ার রুশ হামলার মধ্যেই জেনেভায় শান্তি আলোচনা, মুখোমুখি মস্কো ও কিয়েভ আর্জেন্টিনায় অর্থনৈতিক মন্দা, সম্পদ বিক্রি ও ঋণের দিকে ঝুঁকছে সাধারণ মানুষ ভারত সফরে ম্যাক্রোঁর জগিং দৃশ্য ভাইরাল
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মাদাগাস্কারে ঘূর্ণিঝড় গেজানির তাণ্ডব, ৫৯ জনের প্রাণহানি

প্রতিনিধি: / ১২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

বিদেশ : মাদাগাস্কারের দুর্যোগ মোকাবিলা সংস্থা গত সোমবার জানিয়েছে, ঘূর্ণিঝড় গেজানিতে বন্যা ও তীব্র বাতাসের কারণে প্রাণহানির সংখ্যা বেড়ে ৫৯-এ দাঁড়িয়েছে। এতে দেশটির অনেকেই এখনো নিখোঁজ রয়েছেন। মাদাগাস্কারের টোয়ামাসিনা থেকে এএফপি জানায়, ফেব্রুয়ারির ১০ তারিখে দ্বীপটিতে ঘূর্ণিঝড় আঘাত হানার পর মোট ৫৯ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া এতে ১৬ হাজারের বেশি মানুষ ঘরবাড়ি হারিয়েছেন। পূর্ব উপকূলীয় বন্দর নগরী টোয়ামাসিনা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে প্রায় ২৫ হাজার বাড়ি ধ্বংস এবং আরও ২৭ হাজার বাড়ি প্লাবিত হয়েছে। এ ছাড়া ২০০-এর বেশি শ্রেণিকক্ষ আংশিক বা সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি প্রায় ২৫০ কিমি/ঘণ্টা বেগে আঘাত হানে। এতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। সরকার ও আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থাগুলো উদ্ধার অভিযান চালাচ্ছে, যেখানে চীন ও ফ্রান্সও সহায়তা পাঠিয়েছে। পোপ চতুর্দশ লিও মাদাগাস্কারের মানুষের প্রতি সমবেদনা ও প্রার্থনা জানিয়েছেন, যাদের সমপ্রতি দুইটি ঘূর্ণিঝড় আঘাত করেছে।

 


এই বিভাগের আরো খবর