বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

অ- মিল

প্রতিনিধি: / ২১ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬

মাহফুজ রেজা
হাতির ঝিলে
নাই তো হাতি
ঘোড়া শালে ঘোড়া,
সোনাই মুড়ি
নয় তো কভু
সোনা দিয়ে মোড়া।
মালি বাগে
মালির দেখা
মিলে না তো ভাই,
গোলাপ বাগে
গোলাপ তো নাই
নামেরই বড়াই।
কুসুম পুরে
কুসুম চাষে
আগ্রহ টা কম,
মানিক তলায়
মানিক কোথায়?
মিলে কি হরদম?
সেপাহী বাগের
সেপাহিরা
পালিয়ে কোথায় গেছে,
রাজার বাগের
রাজাদের আজ
কেউ নাহি তো যাচে।


এই বিভাগের আরো খবর