শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

পিএসএলে দল পেলেন যেসব বাংলাদেশি ক্রিকেটাররা

প্রতিনিধি: / ২১ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

প্রথমবারের মতো পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিলাম অনুষ্ঠিত হয়েছে গত বুধবার। যেখানে বাংলাদেশের তিন ক্রিকেটার (রিশাদ হোসেন, নাহিদ রানা ও পারভেজ হোসেন ইমন) দল পেয়েছেন। তবে নিলামের আগেই সরাসরি ভিত্তিতে লাহোর কালান্দার্সের সঙ্গে চুক্তি সেরেছিলেন মুস্তাফিজুর রহমান। সব ঠিকঠাক থাকলে পিএসএলে দেখা যাবে বাংলাদেশের চার ক্রিকেটারকে। আগামী ২৬ মার্চ থেকে ৩ মে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির একাদশ আসর অনুষ্ঠিত হবে। ২০১৬ সাল থেকে যাত্রা শুরু করে পাকিস্তানের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগ। গত ১০ আসরে ড্রাফট পদ্ধতিতে পছন্দের ক্রিকেটারদের নিয়ে স্কোয়াড সাজাতো দলগুলো। পিএসএলের প্রথম এই নিলামে বাংলাদেশের ৫৩ ক্রিকেটার নাম নিবন্ধন করেছিলেন। তাদের মধ্যে থেকে ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহে দল পেলেন ৪ জন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বর্তমানে অন্যতম আলোচিত নাম মুস্তাফিজ নিলামের আগেই এবার পিএসএলে দল পেয়েছেন। আসন্ন আইপিএলে রেকর্ড সর্বোচ্চ ৯ কোটি ২০ লাখ টাকায় কলকাতা নাইট রাইডার্স কিনেছিল এই কাটার মাস্টারকে। কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বিক্ষোভের মুখে আইপিএলের ৮ আসরে খেলা মুস্তাফিজকে বিসিসিআইয়ের নির্দেশনায় কলকাতার স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়। তাকে কেন্দ্র করে বাংলাদেশের বিশ্বকাপ থেকে বাদ পড়া এবং পাকিস্তানের বয়কট ঘোষণা ও নাটকীয়ভাবে সিদ্ধান্ত পরিবর্তনের মতো হুলুস্থুল কাণ্ড ঘটে গেছে। আলোচিত পেসার ফিজ এবারের পিএসএলে সাড়ে ৬ কোটি রুপি পারিশ্রমিকে খেলবেন লাহোর কালান্দার্সের হয়ে। মুস্তাফিজের সঙ্গে লাহোরের হয়েই খেলবেন বাঁ-হাতি ওপেনার পারভেজ হোসেন ইমনও। নিলামে ফ্র্যাঞ্চাইজিটি তাকে ৬০ লাখ রুপিতে কিনে নিয়েছে। এ ছাড়া ১ কোটি ১০ লাখ পাকিস্তানি রুপিতে রিশাদ হোসেনকে রাওয়ালপিন্ডি এবং ৬০ রাখ রুপিতে নাহিদ রানাকে নিয়েছে পেশোয়ার জালমি। নিলামে নাম উঠলেও দল পাননি বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান, বর্তমান অধিনায়ক লিটন দাস, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ।


এই বিভাগের আরো খবর