Dhaka ১০:২০ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক মুক্তির দিনেই দেশে মুক্তি পেলো ‘ক্রাইম ১০১’

  • Reporter Name
  • Update Time : ১১:৪৯:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪২ Time View

ভালোবাসা দিবসের একদিন আগে হলিউড সিনেমা ‘ক্রাইম ১০১’ মুক্তি দিয়েছে স্টার সিনেপ্লেঙ্। আজ শুক্রবার আন্তর্জাতিকভাবে মুক্তির দিনেই বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। বিখ্যাত লেখক ডন উইন্সলোর একই নামের একটি উপন্যাস অবলম্বনে নির্মিত ক্রাইম থ্রিলার সিনেমা ‘ক্রাইম ১০১’। বার্ট লেটন পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন ক্রিস হেমসওয়ার্থ, মার্ক রাফালো, ব্যারি কেওগান, মনিকা বারবারো, কোরি হকিন্স, জেনিফার জেসন লেই, নিক নল্টে এবং হ্যালি বেরি। গত ২৮ জানুয়ারি লন্ডনে এই সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। গল্পের কেন্দ্রবিন্দুতে আছে ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকায় হওয়া কিছু অত্যন্ত নিখুঁত জুয়েলারি ডাকাতি। এই ডাকাতিগুলোতে কোনো ভুল নেই, কোনো অপ্রয়োজনীয় সহিংসতা নেই, সবকিছু যেন বইয়ের নিয়ম মেনে করা। একজন অভিজ্ঞ পুলিশ ডিটেকটিভ বিশ্বাস করেন, বড় ক্রাইমগুলো সব সময় কিছু অলিখিত নিয়ম মেনে চলে। এই নিয়মগুলোকেই তিনি বলেন ‘ক্রাইম ১০১’। তাঁর ধারণা এই সব ডাকাতি একজনই করছে, যে এই নিয়মগুলো হুবহু মেনে চলে। কিন্তু সমস্যা শুরু হয় তখনই, যখন একটি ডাকাতিতে অস্বাভাবিক কিছু ঘটে এবং নিয়ম ভাঙার ইঙ্গিত পাওয়া যায়। ডিটেকটিভ বুঝতে পারেন, এটা শুধু সাধারণ ডাকাতি নয়, এর পেছনে আছে আরও বড় খেলা। ট্রেলার প্রকাশের পর থেকে অনলাইন ফোরাম ও সোশ্যাল মিডিয়ায় সাধারণ দর্শকদের মধ্যে সিনেমাটি নিয়ে উচ্চ আগ্রহ ও উন্মাদনা দেখা যাচ্ছে। অনেক লোক লিখছে তারা সিনেমাটির কাস্ট, থ্রিলার টোন এবং গল্পের সম্ভাবনা নিয়ে আকৃষ্ট।

Tag :
About Author Information

ট্রাম্প চাচ্ছে ২০ বছর, ইরান অনড় ৫ বছরে

আন্তর্জাতিক মুক্তির দিনেই দেশে মুক্তি পেলো ‘ক্রাইম ১০১’

Update Time : ১১:৪৯:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬