শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

বাগেরহাটের ৩টিতেই জামায়াত, ১টিতে বিএনপি বিজয়ী

প্রতিনিধি: / ৩ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

সৈয়দ শওকত হোসেন,বাগেরহাটঃ  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের ৪ টি সংসদীয় আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করেছেন বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোরের দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ ফলাফল ঘোষণা করেন তিনি। বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে বেসরকারিভাবে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ মোঃ আব্দুল আলিম বিজয়ী হয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীকে এই প্রার্থী পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সোমনাথ দে ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯৮ হাজার ৩২৬ ভোট। এই আসনে বিজয়ী ও পরাজিত প্রার্থীর ভোটের ব্যবধান ১৭ হাজার ৭৪১ ভোট।

বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে বিএনপির শেখ ফরিদুল ইসলাম বিজয়ী হয়েছেন। ধানের শীষ প্রতীকে তিনি ১ লাখ ০৩ হাজার ৭১১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আব্দুল ওয়াদুদ পেয়েছেন ৮৩ হাজার ৭০৫ ভোট। বাগেরহাট-২ (বাগেরহাট সদর ও কচুয়া) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী শেখ মনজুরুল হক রাহাদ বিজয়ী হয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি ১ লাখ ১৭ হাজার ৭০৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শেখ মো. জাকির হোসেন ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৬৬ হাজার ৪০৯ ভোট। বাগেরহাট-১ (মোল্লাহাট-ফকিরহাট-চিতলমারী) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মশিউর রহমান খান বিজয়ী হয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি ১ লাখ ১৭ হাজার ৫২৭ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কপিল কৃষ্ণ মণ্ডল ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ৩২৩ ভোট।


এই বিভাগের আরো খবর