Dhaka ০৪:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কানাডায় স্কুলে বন্দুক হামলা, নিহত ১০

  • Reporter Name
  • Update Time : ০৭:৫০:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৮২ Time View

বিদেশ : কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে একটি স্কুলে বন্দুক হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হামলাকারীও রয়েছে বলে জানিয়েছে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি)। দেশটির পুলিশ জানায়, টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে এ ঘটনা ঘটে। কানাডার রাষ্ট্রীয় সমপ্রচারমাধ্যম সিবিসি জানিয়েছে, স্কুলের ভেতরে ছয়জনের মরদেহ পাওয়া গেছে। হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। খবর আল জাজিরার। এছাড়া, হামলার সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করা একটি বাড়ি থেকে আরও দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরসিএমপি এক বিবৃতিতে জানায়, ঘটনাটি ছিল টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে সক্রিয় বন্দুকধারী হামলা। সন্দেহভাজন হামলাকারীকেও মৃত অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে আত্মঘাতীভাবে নিজেকে গুলি করেছে। পুলিশ জানায়, গুরুতর আহত দুজনকে এয়ারলিফট করে হাসপাতালে নেওয়া হয়েছে। আরও প্রায় ২৫ জনকে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে; তাদের আঘাত গুরুতর নয়। বিবৃতিতে বলা হয়, স্কুলের বাকি সব শিক্ষার্থী ও কর্মীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে পুনর্মিলনের প্রক্রিয়ায় স্কুল কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে পুলিশ।

Tag :
About Author Information

কানাডায় স্কুলে বন্দুক হামলা, নিহত ১০

Update Time : ০৭:৫০:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬