Dhaka ০৩:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফোনে হুমকি পেলেন রণবীর সিং

  • Reporter Name
  • Update Time : ০৭:০৪:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৯ Time View

ফোনে বারবার হুমকি পেয়ে আতঙ্কিত বলিউড তারকা রণবীর সিং। ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সম্প্রতি হোয়াটসঅ্যাপে একটি ভয়েস নোটের মাধ্যমে রণবীরকে ভয় দেখিয়ে কোটি কোটি টাকা দাবি করা হয়েছে। আচমকা এমন হুমকিতে উদ্বিগ্ন হয়ে পড়েন অভিনেতা ও তার পরিবার। ঘটনার পরপরই মুম্বই পুলিশের দ্বারস্থ হয়েছেন রণবীর সিং। শুধু তাই নয়, নিজের ও পরিবারের নিরাপত্তার কথা ভেবে বাড়ির বাইরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার আবেদনও জানিয়েছেন তিনি। অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ। এই হুমকির নেপথ্যে কারা রয়েছে, তা নিয়ে এর মধ্যেই বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্য প্রকাশ্যে আনেনি পুলিশ। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রণবীর সিং ও তার স্ত্রী দীপিকা পাড়ুকোনের বাড়ির বাইরে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। উল্লেখ্য, বলিউডে তারকাদের হুমকির মুখে পড়ার ঘটনা নতুন নয়। সম্প্রতি পরিচালক রোহিত শেট্টির বাড়ির দিকে গুলি চালানোর ঘটনা ঘিরেও তোলপাড় হয়েছিল। সেই ঘটনার দায় স্বীকার করেছিল বিষ্ণোই গ্যাং। সিসিটিভি ফুটেজেও ধরা পড়ে হামলাকারীদের উপস্থিতি। এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে একইভাবে হুমকি পেয়েছিলেন জনপ্রিয় গায়ক বি প্রাক। হোয়াটসঅ্যাপের ভয়েস নোটে তার কাছেও ১০ কোটি টাকা দাবি করা হয়েছিল। সেই ঘটনার সঙ্গেও বিষ্ণোই গ্যাংয়ের যোগসূত্র পাওয়া গিয়েছিল। এবার রণবীর সিংকে ঘিরে ওঠা হুমকির ঘটনায়ও কি একই গ্যাংয়ের হাত রয়েছে? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বলিউড মহলে। তদন্তের অগ্রগতির দিকেই এখন নজর সকলের।

Tag :
About Author Information

ট্রাম্প চাচ্ছে ২০ বছর, ইরান অনড় ৫ বছরে

ফোনে হুমকি পেলেন রণবীর সিং

Update Time : ০৭:০৪:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬