Dhaka ১১:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরাকের তেল শোধনাগারে অগ্নিকাণ্ডে ১ জনের মৃত্যু, আহত ৬

  • Reporter Name
  • Update Time : ১১:২৮:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৪ Time View

বিদেশ : ইরাকের উত্তরাঞ্চলে একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে অগ্নিকাণ্ডে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন। গত সোমবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য জানায়। দেশটির সালাহউদ্দিন প্রদেশের বাইজি শোধনাগারের একটি ইউনিটে আগুনের সূত্রপাত হয়। এক সময় এটি ছিল দেশের সবচেয়ে বড় তেল শোধনাগার। বাগদাদ থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানিয়েছে। ইরাকি সরকারের নিরাপত্তা বিষয়ক মিডিয়া ইউনিট এক বিবৃতিতে জানিয়েছে, দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘এই ঘটনায় একজন শ্রমিক মারা গেছেন ও ছয় জন আহত হয়েছেন।’ বাইজির স্থানীয় কর্মকর্তা আদেল আল-দাজ এএফপিকে জানান, কারিগরি ত্রুটির কারণে বিস্ফোরণটি ঘটে। বাগদাদ থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তরে অবস্থিত বাইজি শোধনাগারটি ২০১৪ সালে ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠী ইরাকের এক-তৃতীয়াংশ এলাকায় দখল নেওয়ার পর সেখানে হওয়া ভয়াবহ লড়াইয়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সম্পূর্ণ সংস্কার শেষে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে শোধনাগারটিকে পুনরায় চালু করা হয়। ইরাক বিশ্বের অন্যতম বৃহৎ তেল উৎপাদনকারী দেশ। দেশটির বাজেট আয়ের প্রায় ৯০ শতাংশ আসে অপরিশোধিত তেল বিক্রি থেকে।

Tag :
About Author Information

ট্রাম্প চাচ্ছে ২০ বছর, ইরান অনড় ৫ বছরে

ইরাকের তেল শোধনাগারে অগ্নিকাণ্ডে ১ জনের মৃত্যু, আহত ৬

Update Time : ১১:২৮:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬