সর্বশেষ :
দুর্নীতিমুক্ত দেশ গড়তে দাঁড়িপাল্লাকে বিজয়ী করুন: পাইকগাছায় নির্বাচনী জনসভায় জামায়ত নেতা—মাওলানা আজাদ  পাইকগাছা উপজেলায় ৮৮টি ভোট কেন্দ্র, ৪৮৮টি বুথ; ৭৭ কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন শান্তিতে নোবেলজয়ী নার্গিসের আরও সাড়ে ৭ বছরের কারাদণ্ড রুশ হামলায় ওডেসায় নিহত ১: সামরিক প্রশাসন যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ততা, ইরানে গ্রেফতার ৪ দক্ষিণ কোরিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২ ১০ বছরের মধ্যে চাঁদে শহর গড়তে চান ইলন মাস্ক লেবাননে ভবনধসে নিহত কমপক্ষে ৯, জীবিতদের সন্ধান চলছে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র আবার চালু করল জাপান নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলাকারীর সাজা বাতিলের আবেদন
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

লেবাননে ভবনধসে নিহত কমপক্ষে ৯, জীবিতদের সন্ধান চলছে

প্রতিনিধি: / ২৩ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

বিদেশ : উত্তর লেবাননের ত্রিপোলি শহরে গত রোববার বহুতল অ্যাপার্টমেন্ট ধসে পড়েছে। ভবনের ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত কমপক্ষে ৯ জনকে মৃত উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আরো ছয়জনকে উদ্ধার করা হয়েছে বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। রাষ্ট্র পরিচালিত জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, উদ্ধারকারী দল ধ্বংসস্তূপের ভেতরে আরো আটজন নিখোঁজ রয়েছেন বলে ধারণা করছে। উদ্ধারের জন্য খননকাজ এখনো চলছে। উদ্ধারকৃত মৃতদেহগুলোর মধ্যে একজন শিশু এবং একজন নারী রয়েছেন। ভবনটি লেবাননের দ্বিতীয় বৃহত্তম শহরের অন্যতম দরিদ্র এলাকা বাব তাব্বানেহের আশপাশে ছিল, যেখানে বাসিন্দারা দীর্ঘদিন ধরে সরকারের অবহেলা এবং নিম্নমানের অবকাঠামোর অভিযোগ করে আসছেন। নিম্নমানের ভবন নির্মাণের কারণে ত্রিপোলিতে ভবন ধসের ঘটনা অস্বাভাবিক নয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে, এ ঘটনায় আহতদের রাষ্ট্রীয় খরচে চিকিৎসা দেওয়া হবে। সম্পত্তির মালিকদের জন্য জাতীয় সিন্ডিকেট এক বিবৃতিতে এই ঘটনাকে নাগরিকদের নিরাপত্তা এবং তাদের আবাসন সুরক্ষার প্রতি লেবানন রাষ্ট্রের স্পষ্ট অবহেলা বলে অভিহিত করেছে এবং বলেছে, এটি ‘কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়।’ সিন্ডিকেটটি ধসের ঝুঁকিতে থাকা ভবনগুলোর একটি ব্যাপক জাতীয় জরিপ শুরু করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, তারা বেঁচে যাওয়া ব্যক্তিদের পাশাপাশি আশপাশের ভবনগুলোর সেসব বাসিন্দাকে আশ্রয় প্রদানে সহায়তা করবেন, যাদের কাঠামোগত দুর্বলতার আশঙ্কায় সরিয়ে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী নওয়াফ সালাম এক বিবৃতিতে বলেন, সরকার ভবনধসের ঝুঁকিতে থাকা যেকোনো ভবন সংস্কারের জন্যও কাজ করবে। তিনি উল্লেখ করেন, এসব ভবনের অবস্থান নির্ধারণ করা স্থানীয় কর্তৃপক্ষের দায়িত্ব। তিনি আরো বলেন, ‘সরকার তার দায়িত্ব এড়াবে না এবং আমরা আমাদের দায়িত্ব সম্পূর্ণরূপে পালন করে যাব। এর মধ্যে এই বিষয়ে অবহেলাকারী যে কাউকে জবাবদিহির আওতায় আনা হবে।’ সূত্র : এপি


এই বিভাগের আরো খবর