সর্বশেষ :
দুর্নীতিমুক্ত দেশ গড়তে দাঁড়িপাল্লাকে বিজয়ী করুন: পাইকগাছায় নির্বাচনী জনসভায় জামায়ত নেতা—মাওলানা আজাদ  পাইকগাছা উপজেলায় ৮৮টি ভোট কেন্দ্র, ৪৮৮টি বুথ; ৭৭ কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন শান্তিতে নোবেলজয়ী নার্গিসের আরও সাড়ে ৭ বছরের কারাদণ্ড রুশ হামলায় ওডেসায় নিহত ১: সামরিক প্রশাসন যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ততা, ইরানে গ্রেফতার ৪ দক্ষিণ কোরিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২ ১০ বছরের মধ্যে চাঁদে শহর গড়তে চান ইলন মাস্ক লেবাননে ভবনধসে নিহত কমপক্ষে ৯, জীবিতদের সন্ধান চলছে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র আবার চালু করল জাপান নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলাকারীর সাজা বাতিলের আবেদন
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন হবে—প্রত্যাশা ইইউর পর্যবেক্ষক প্রধানের

প্রতিনিধি: / ২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশকে ‘অত্যন্ত ইতিবাচক’ হিসেবে অভিহিত করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস। তাঁর আশা রাখেন, একটি অত্যন্ত ভালো, অংশগ্রহণমূলক ও সর্বোপরি বিশ্বাসযোগ্য নির্বাচন হবে।

রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ইভার্স ইজাবস মঙ্গলবার সকালে এ আশাবাদের কথা শোনান।

নারী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অংশগ্রহণ নিয়ে ইভার্স ইজাবস বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ ও যৌক্তিক বিষয়। নির্বাচনকে প্রকৃত অর্থে অংশগ্রহণমূলক করতে সব সম্প্রদায়, সংখ্যালঘু এবং বিশেষ করে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। দীর্ঘমেয়াদি পর্যবেক্ষকরা এরইমধ্যে দেশের বিভিন্ন জেলা ও অঞ্চলে মাঠপর্যায়ে কাজ করছেন এবং প্রার্থী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। এসব আলোচনার ভিত্তিতে সামগ্রিকভাবে নির্বাচনী পরিবেশকে ইতিবাচক বলেই মনে হচ্ছে। অনেকেই এটিকে বাংলাদেশের ইতিহাস ও গণতন্ত্রের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা হিসেবে দেখছেন। নানা বিষয় নিয়ে আলোচনা হলেও সামগ্রিক প্রত্যাশা ও পরিবেশ আশাব্যঞ্জক।

ইভার্স ইজাবস জানান, “সামগ্রিক নির্বাচনী পরিবেশ ইতিবাচক এবং এই নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশন একটি বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যক্ষ করার প্রত্যাশা করছে এবং গণতন্ত্র, রাজনৈতিক ক্ষমতার জবাবদিহিতা ও আইনের শাসনের মতো অভিন্ন নীতির ভিত্তিতেই বাংলাদেশে তাদের পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।”

নিরাপত্তা পরিস্থিতি নি‌য়ে ইইউ প্রধান পর্যবেক্ষক বলেন, মিশনের পক্ষ থেকে নিরাপত্তা বাহিনী, সেনাবাহিনী ও পুলিশের সঙ্গে কথা বলা হয়েছে। কিছু এলাকা তুলনামূলকভাবে বেশি ঝুঁকিপূর্ণ হলেও সামগ্রিকভাবে রাষ্ট্রীয় কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে বলে তাদের ধারণা।

‘আগামী ১৪ ফেব্রুয়ারি ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হবে এবং তখন এসব বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে। তিনি বলেন, নির্বাচন পর্যবেক্ষকদের কাজ হলো নিরপেক্ষ থাকা এবং কোনো রাজনৈতিক প্রক্রিয়ায় জড়িত না হওয়া। নির্বাচন শেষে প্রায় দুই মাস পর প্রকাশিত চূড়ান্ত প্রতিবেদনে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন বিষয়ে সুপারিশ অন্তর্ভুক্ত থাকবে’-উল্লেখ করেন তিনি।


এই বিভাগের আরো খবর