সর্বশেষ :
দুর্নীতিমুক্ত দেশ গড়তে দাঁড়িপাল্লাকে বিজয়ী করুন: পাইকগাছায় নির্বাচনী জনসভায় জামায়ত নেতা—মাওলানা আজাদ  পাইকগাছা উপজেলায় ৮৮টি ভোট কেন্দ্র, ৪৮৮টি বুথ; ৭৭ কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন শান্তিতে নোবেলজয়ী নার্গিসের আরও সাড়ে ৭ বছরের কারাদণ্ড রুশ হামলায় ওডেসায় নিহত ১: সামরিক প্রশাসন যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ততা, ইরানে গ্রেফতার ৪ দক্ষিণ কোরিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২ ১০ বছরের মধ্যে চাঁদে শহর গড়তে চান ইলন মাস্ক লেবাননে ভবনধসে নিহত কমপক্ষে ৯, জীবিতদের সন্ধান চলছে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র আবার চালু করল জাপান নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলাকারীর সাজা বাতিলের আবেদন
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

জ্যাক স্প্যারো চরিত্রে ফিরছেন জনি ডেপ

প্রতিনিধি: / ৫ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

ডিজনির জনপ্রিয় চলচ্চিত্র সিরিজ ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’-এর নতুন কিস্তি ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’ নির্মাণের খবর পাওয়া গেছে। ২০১৭ সালে শেষ কিস্তি মুক্তির পর থেকেই ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন চলছিল। এবার নতুন প্রতিবেদনে জানা গেছে, জনি ডেপের আইকনিক চরিত্র ক্যাপ্টেন জ্যাক স্প্যারো ফিরে আসতে পারেন। তবে কাহিনিতে তার ছেলের চরিত্রটি কেন্দ্রীয় হতে পারে। হলিউড সংবাদমাধ্যম দ্য ইনসাইডার জানিয়েছে, ডিজনির সিইও জশ ডি’আমারো ও প্রেসিডেন্ট ডানা ওয়ালডেন ফ্র্যাঞ্চাইজিতে আগ্রহী। নতুন কিস্তিতে থাকবে মূল ছবির আবহ, আধুনিক ছোঁয়া এবং তুলনামূলক কম বাজেট। এর চিত্রনাট্য লিখছেন অস্কার মনোনীত লেখিকা ক্রিস্টি উইলসন-কেয়ার্নস। আরও জানা গেছে, মার্গট রবি-র মতো হলিউড তারকাকে নতুন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে। তবে ডিজনি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। মূল সিরিজে নিয়মিত অভিনয় করেছেন জেফ্রি রাশ, অরল্যান্ডো ব্লুম, কিরা নাইটলি, এবং অতিথি চরিত্রে দেখা গেছে পেনেলোপে ক্রুজ, ইয়ান ম্যাকশেন, চৌ ইউন-ফ্যাটকে। তবে পরিচালক গোর ভারবিনস্কি নতুন কিস্তিতে ফিরবেন না। অরল্যান্ডো ব্লুম আগ্রহ প্রকাশ করেছেন পুরনো পাইরেটস দল একসঙ্গে ফিরে আসার জন্য। ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবি ‘দ্য কার্স অব দ্য ব্ল্যাক পার্ল’ ২০০৩ সালে বিশাল সাফল্য পায়। শেষ কিস্তি ‘ডেড মেন টেল নো টেলস’ ২০১৭ সালে প্রায় ৮০০ মিলিয়ন ডলার আয় করলেও রটেন টমেটোজে মাত্র ৩০% রেটিং পেয়েছিল। নতুন কিস্তি ফ্র্যাঞ্চাইজির হারানো গৌরব ফিরিয়ে আনতে পারবে কি না, তা দর্শকদের আগ্রহের কেন্দ্রে।


এই বিভাগের আরো খবর