সর্বশেষ :
দুর্নীতিমুক্ত দেশ গড়তে দাঁড়িপাল্লাকে বিজয়ী করুন: পাইকগাছায় নির্বাচনী জনসভায় জামায়ত নেতা—মাওলানা আজাদ  পাইকগাছা উপজেলায় ৮৮টি ভোট কেন্দ্র, ৪৮৮টি বুথ; ৭৭ কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন শান্তিতে নোবেলজয়ী নার্গিসের আরও সাড়ে ৭ বছরের কারাদণ্ড রুশ হামলায় ওডেসায় নিহত ১: সামরিক প্রশাসন যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ততা, ইরানে গ্রেফতার ৪ দক্ষিণ কোরিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২ ১০ বছরের মধ্যে চাঁদে শহর গড়তে চান ইলন মাস্ক লেবাননে ভবনধসে নিহত কমপক্ষে ৯, জীবিতদের সন্ধান চলছে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র আবার চালু করল জাপান নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলাকারীর সাজা বাতিলের আবেদন
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মারা গেছেন জনপ্রিয় গায়ক ব্র্যাড আর্নল্ড

প্রতিনিধি: / ৫ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

ক্যানসারের সঙ্গে বছরখানেক লড়াইয়ের পর অবশেষে হার মানলেন গ্র্যামি-মনোনীত জনপ্রিয় রক ব্যান্ড ‘থ্রি ডোরস ডাউন’ এর প্রধান ভোকালিস্ট ব্র্যাড আর্নল্ড। তার বয়স হয়েছিল ৪৭ বছর। তিনি ছিলেন ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য এবং মূল ড্রামার। নিজ বাসায় ঘুমের মধ্যেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আর্নল্ড দীর্ঘদিন স্টেজ-৪ কিডনি ক্যানসারে ভুগছিলেন। তথ্যটি নিশ্চিত করে ব্যান্ডের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়, স্ত্রী ও পরিবারের সদস্যদের পাশে নিয়েই শান্তিপূর্ণভাবে মারা যান ব্র্যাড। এর আগে ২০২৫ সালের মে মাসে প্রথম এই গায়ক ও গীতকার প্রকাশ্যে জানান- তার শরীরে স্টেজ-৪ ক্লিয়ার সেল রেনাল কার্সিনোমা ধরা পড়েছে, যা পরে ফুসফুসেও ছড়িয়ে পড়ে। ক্যানসারের খবর জানানোর সময় ব্র্যাড বলেছিলেন, ‘আমি ভয় পাই না। সত্যিই ভয় পাচ্ছি না। সুযোগ পেলেই আমার জন্য প্রার্থনা করবেন।’ তার অসুস্থতার কারণে সেসময়ে ব্যান্ডটিকে তাদের ট্যুরও বাতিল করতে হয়েছিল। ‘থ্রি ডোরস ডাউন’ ১৯৯৬ সালে মিসিসিপিতে গঠিত হয়। প্রথম অ্যালবাম প্রকাশের পরই তারা বিশ্বজুড়ে ব্যাপক সাড়া ফেলে দেয়। ‘দ্য বেটার লাইফ’ শিরোনামের এই অ্যালবামটি তখন ৬ মিলিয়নের বেশি কপি বিক্রি হয়। এখন পর্যন্ত ব্যান্ডটি মোট ছয়টি অ্যালবাম প্রকাশ করেছে এবং একাধিক গ্র্যামি মনোনয়ন ও বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড অর্জন করেছে। এদিকে ব্র্যাড আর্নল্ডের লেখা ক্রিপ্টোনাইট, হেয়ার উইথাউট ইউ, হোয়েন আই এম গন, ও লুজার- গানগুলো তার খ্যাতিতে বিশেষ মাত্রা যোগ করেছিল।


এই বিভাগের আরো খবর