সর্বশেষ :
বাগেরহাট-১ আসনের বিএনপির প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডলের নির্বাচনী জনসভা আফগানিস্তানে মিনিবাস দুর্ঘটনায় নিহত ১৫ ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে ১২ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত ২ লাখের বেশি মানুষ নাইজেরিয়ায় তিনদিনে ইমাম-পুরোহিতসহ ৫১ জনকে অপহরণ, নিহত ৩ চীনে কারখানায় বিস্ফোরণে নিহত ৮ উ.কোরিয়ায় চলতি মাসের শেষ নাগাদ ডব্লিউপিকে’র দলীয় কংগ্রেস মোদির সফরে সেমিকন্ডাক্টর খাতে গভীর সহযোগিতার অঙ্গীকার ভারত-মালয়েশিয়ার থাইল্যান্ডে ভোটগ্রহণ শুরু, আলোচনায় তিন প্রধান রাজনৈতিক দল অলিম্পিক আয়োজনের বিরুদ্ধে ইতালিতে সাধারণ মানুষের বিক্ষোভ ব্যাপক কর্মী ছাঁটাইয়ের পর ওয়াশিংটন পোস্টের সিইও’র পদত্যাগ
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

আফগানিস্তানে মিনিবাস দুর্ঘটনায় নিহত ১৫

প্রতিনিধি: / ১৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

বিদেশ : আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় বাদাখশান প্রদেশে সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। একটি মিনিবাস গত শনিবার নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেলে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। প্রাদেশিক পুলিশের মুখপাত্র জানান, মিনিবাসটি বাদাখশান প্রদেশের রাজধানী ফয়জাবাদের দিকে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি উপত্যকায় পড়ে যায়। তিনি দুর্ঘটনার জন্য সড়কের মারাত্মক ক্ষতিগ্রস্ত অবস্থাকে দায়ী করেন। নিহতদের মধ্যে ছয়জন শিশু, পাঁচজন নারী ও চারজন পুরুষ রয়েছেন বলে নিশ্চিত করেছে পুলিশ। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে আরো তিনজনের মৃত্যু হয়। এতে মোট নিহতের সংখ্যা দাঁড়ায় ১৫ জনে। দীর্ঘদিনের যুদ্ধ ও সংঘাতের কারণে আফগানিস্তানের সড়ক অবকাঠামো চরমভাবে ক্ষতিগ্রস্ত। এর সঙ্গে ঝুঁকিপূর্ণ যানবাহন চালনা এবং পর্যাপ্ত ট্রাফিক নিয়ন্ত্রণের অভাব দেশটিতে প্রায়ই প্রাণঘাতী সড়ক দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে।


এই বিভাগের আরো খবর