সর্বশেষ :
বাগেরহাট-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী শিপনকে হত্যার হুমকী বাগেরহাটের ৪টি আসনে ৪০৯টি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র সব কেন্দ্রে সিসিটিভি, বাড়তি আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রাশিয়ার বড় ধরনের হামলায় ইউক্রেনের বিদ্যুৎ গ্রিড ক্ষতিগ্রস্ত ওবামা-মিশেলকে বানরের সঙ্গে তুলনা করা ট্রাম্পের ভিডিও সরালো হোয়াইট হাউস পাকিস্তানে শিয়া মসজিদের বিস্ফোরণে নিহত বেড়ে ৩১, আহত ১৬৯ বোয়িং থেকে ৮০ বিলিয়ন ডলারের উড়োজাহাজ কেনার জন্য তৈরি ভারত চীনের বিরুদ্ধে গোপন পারমাণবিক পরীক্ষা চালানোর অভিযোগ যুক্তরাষ্ট্রের ভবিষ্যতেও যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক সংলাপ চালু রাখার ইঙ্গিত ইরানের প্রধান বিচারপতির ডাকে সোমবার ফুলকোর্ট সভা কর্মবিরতিতে বন্ধ কার্যক্রম, সচল থাকার দাবি বন্দর চেয়ারম্যানের
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

প্রধান বিচারপতির ডাকে সোমবার ফুলকোর্ট সভা

প্রতিনিধি: / ৩ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতিদের অংশগ্রহণে ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। বিচার বিভাগের প্রশাসনিক কার্যক্রম ও নীতিনির্ধারণী বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে এই সভা থেকে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করা হয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসনের পক্ষ থেকে।

রোববার (৮ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. মেসবাহ উদ্দিন খান সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান বিচারপতির নির্দেশনায় এই সভা আহ্বান করা হয়েছে।

সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে, সভার এজেন্ডায় অধস্তন আদালতের ছুটির ক্যালেন্ডার অনুমোদনের বিষয়টি রয়েছে। পাশাপাশি বিচার বিভাগের প্রশাসনিক ব্যবস্থাপনা, কাজের গতি ও শৃঙ্খলা সংক্রান্ত আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতে পারে।

বিচার বিভাগ সংশ্লিষ্টরা বলছেন, ফুলকোর্ট সভা বিচারপতিদের নিজস্ব ফোরাম হিসেবে পরিচিত। এখানে বিচার বিভাগের নীতিনির্ধারণী সিদ্ধান্ত, প্রশাসনিক দিকনির্দেশনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা হয়ে থাকে। ফলে এই সভাকে ঘিরে বিচার বিভাগে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের প্রত্যাশা তৈরি হয়েছে।


এই বিভাগের আরো খবর