Dhaka ১০:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কম বল প্রয়োগ করে চেষ্টা করেছে: ডিএমপি

  • Reporter Name
  • Update Time : ০৮:১০:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৬ Time View

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, রাজধানীর যমুনা ভবনের আশপাশে সব ধরনের গণজমায়েত নিষিদ্ধ থাকা সত্ত্বেও দীর্ঘ সময় ধরে অনেকেই আন্দোলন করেছে, পেশাদারিত্বের সঙ্গে ধৈর্য্য ধরে সে আন্দোলন দমনে কাজ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। 

শুক্রবার ইনকিলাব মঞ্চের বিক্ষোভ কর্মসূচি ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গতকাল ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করেছে পুলিশ। কাউকে টার্গেট করে বল প্রয়োগ করা হয়নি। এর বাইরে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটতে পারে জানিয়ে তালেবুর রহমান বলেন সাংবাদিকদের পেটানোর ঘটনা অনিচ্ছাকৃত। সামনে নির্বাচন, তাই শান্তি শৃঙ্খলা নষ্ট হয়, এমন কিছু না করার আহবানও জানান তিনি।

এ সময় পুলিশকে জলকামান, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ব্যবহার এবং লাঠিপেটা করতে দেখা গেছে। এ ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবেরসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

পরবর্তীতে ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জনশৃঙ্খলা রক্ষা ও প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ও সংলগ্ন এলাকায় যেকোনো প্রকার সভা-সমাবেশ, মিছিল, গণজমায়েত ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ থাকা সত্ত্বেও আজ বিভিন্ন দাবিদাওয়া নিয়ে একাধিক গোষ্ঠী পুলিশের বাধা অতিক্রম করে যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে। একপর্যায়ে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

এতে আরও বলা হয়, এ ঘটনা ভিন্ন খাতে নিতে কতিপয় ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন, তা ডিএমপির দৃষ্টিগোচর হয়েছে। সম্পূর্ণ নিয়মতান্ত্রিকভাবে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে এবং এতে কোনো ধরনের আগ্নেয়াস্ত্র (লেথাল উইপন) বা গুলি ব্যবহার করা হয়নি। ওই ঘটনায় পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হওয়ার পাশাপাশি কয়েকজন বিক্ষোভকারীও সামান্য আহত হন।

Tag :
About Author Information

ট্রাম্প চাচ্ছে ২০ বছর, ইরান অনড় ৫ বছরে

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কম বল প্রয়োগ করে চেষ্টা করেছে: ডিএমপি

Update Time : ০৮:১০:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬