সর্বশেষ :
মোরেলগঞ্জে নির্বাচনী জনসভায় জনতার ঢল : ৭৫ জন বিএনপি নেতা-কর্মীর জামায়াতে যোগদান ।।                                         ন্যায় ও ইনসাফের বিজয়ের জন্য দাঁড়িপাল্লায় ভোট চাইলেন -অধ্যক্ষ আব্দুল আলীম    কচুয়ায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত বাগেরহাটে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন ডাকসু ভিপি সারাদেশে নারীদের হেনস্তার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ সংখ্যালঘু নির্যাতনকারী, লুটপাট ও চাঁদাবাজদের কোনো ছাড় দেওয়া হবে না—শেখ মনজুরুল হক রাহাদ ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করার আহ্বান বিএনপি প্রার্থীর আরেক ধাপ বাড়ল স্বর্ণের দাম, ভরি এখন… কারাবন্দি সাবেক পানিসম্পদমন্ত্রীর মৃত্যু পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কম বল প্রয়োগ করে চেষ্টা করেছে: ডিএমপি কারাগার থেকে ভোট দিলেন সালমান-আনিসুল-পলক
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

এবার ছিটকে গেলো হ্যাজেলউডও

প্রতিনিধি: / ৪ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতিতে বড় ধাক্কা। টুর্নামেন্ট শুরুর মাত্র পাঁচ দিন আগে চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ পেসার জশ হ্যাজেরউড। তার বদলি কে হবেন, সে বিষয়ে এখনই চূড়ান্ত কিছু জানায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। এর আগে দলের আরেক গুরুত্বপূর্ণ পেসার প্যাট কামিন্সও ছিটকে যান বিশ্বকাপ থেকে। অস্ট্রেলিয়ার জন্য তাই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ বেশ চ্যালেঞ্জিং হবে। ২০২৫ সালে টি-টোয়েন্টি ক্রিকেটে দুর্দান্ত ফর্মে ছিলেন হ্যাজেলউড। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে শিরোপা জিততে বড় ভূমিকা রাখার পাশাপাশি দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি সিরিজেও উজ্জ্বল ছিলেন তিনি। কিন্তু পুরো গ্রীষ্মজুড়েই চোট তাকে ভুগিয়েছে। অ্যাশেজের আগে শেষ শেফিল্ড শিল্ড ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান হ্যাজেলউড। পরে সিরিজে ফেরার চেষ্টা করতে গিয়ে অ্যাকিলিস সমস্যায় পড়েন। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপকে লক্ষ্য করে প্রস্তুতি নিলেও পুরোপুরি সেরে ওঠা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, হ্যাজেলউডের সম্ভাব্য বিকল্প হতে পারেন পাকিস্তান সফর থেকে রিজার্ভ হিসেবে দলের সঙ্গে থাকা শন অ্যাবট । বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার শিবিরে আরও কিছু চোটের উদ্বেগ ছিল। অ্যাডাম জাম্পা পাকিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে কুঁচকিতে অস্বস্তি অনুভব করলেও আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে পারবেন বলে জানানো হয়েছে। এছাড়া নাথান এলিস ও টিম ডেভিড (দুজনেরই হ্যামস্ট্রিং সমস্যা) গ্রুপ পর্বে ফিরতে পারেন বলে আশা করা হচ্ছে। এই তিনজনই নেদারল্যান্ডসের বিপক্ষে কলম্বোতে নির্ধারিত ওয়ার্ম-আপ ম্যাচে খেলতে পারেননি। ম্যাচটি শেষ পর্যন্ত বৃষ্টিতে একটি বলও না গড়িয়েই পরিত্যক্ত হয়। তখন অস্ট্রেলিয়ার কাছে মাত্র ১১ জন ফিট খেলোয়াড়ই ছিল। হ্যাজেলউডের ছিটকে যাওয়ার ফলে একটি ঐতিহাসিক ঘটনা ঘটতে যাচ্ছে। ২০০৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর এই প্রথম কোনো আইসিসি টুর্নামেন্টে অস্ট্রেলিয়া খেলবে এমন একটি স্কোয়াড নিয়ে, যেখানে জশ হ্যাজেলউড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, স্টিভ স্মিথ বা ডেভিড ওয়ার্নার-এই পাঁচ তারকার কেউই নেই।


এই বিভাগের আরো খবর