Dhaka ০৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

অভিষেকেই বেনজেমার হ্যাটট্রিক

  • Reporter Name
  • Update Time : ০৭:১১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩০ Time View

আল ইত্তিহাদ ছেড়ে করিম বেনজামার আল হিলালে যোগ দেওয়ার খবরটি নতুন নয়। যোগ দেওয়ার পর আল আখদুদের বিপক্ষে আল হিলালের জার্সিতে অভিষেকেই বাজিমাত করলেন এই ফরাসি তারকা। প্রথম ম্যাচেই আদায় করে নিলেন হ্যাটট্রিক। আর তার এমন পারফরম্যান্সে ৬-০ গোলের বড় জয় পেয়েছে আল হিলাল। গত বৃহস্পতিবার নাজরানে অবনমন সংকটে থাকা আল আখদুদের বিপক্ষে হ্যাটট্রিকের পাশাপাশি একটি অ্যাসিস্ট করেন ফরাসি তারকা। নতুন ক্লাবে যোগ দিয়েই দারুণ প্রভাব বিস্তার করে খেললেন প্রতিপক্ষের বিরুদ্ধে। তার পা থেকেই প্রথম গোলের দেখা পায় আল হিলাল। ম্যাচের ৩১ মিনিটে গোলটি করেন তিনি। দ্বিতীয় গোলটিও তিনিই করেন। ৬০ মিনিটে কাছ থেকে নিচু শটে আসে গোলটি। ৪ মিনিট পর আবারও বঙ্রে ভেতর থেকে গোল করে পূর্ণ করেন হ্যাটট্রিক। ৩-০ ব্যবধানে এগিয়ে দেন দলকেও। চতুর্থ গোলেও অবদান রয়েছে বেনজামার। মালকমকে দিয়ে গোল করান তিনি। ৭১ মিনিটে তাকে পরিবর্তন করে মাঠ থেকে তুলে নেওয়া হয়। ২০২৫ সালের এএফসি বর্ষসেরা ফুটবলার সালেম আল-দাউসারি জোড়া গোল করে বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ম্যাচ শেষে বেনজেমা বলেন, ‘আজকের ম্যাচটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমরা খুশি, ভালো খেলেছি, ক্লিন শিট রেখেছি এবং গোলও করেছি সবাই আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করছে, তারা আমাকে সবকিছু দিচ্ছে। তাই আমি যখন মাঠে থাকি, তাদের জন্য সবকিছু উজাড় করে দিই।’ এই জয়ের পর ২০ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে আল হিলাল। দ্বিতীয় স্থানে থাকা আল নাসরের চেয়ে তারা চার পয়েন্টে এগিয়ে।

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

অভিষেকেই বেনজেমার হ্যাটট্রিক

Update Time : ০৭:১১:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬