Dhaka ০৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপের কমেন্টেটর প্যানেলে থাকছেন আতহার আলী

  • Reporter Name
  • Update Time : ০৭:১২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৮ Time View

ভারতের মাটিতে আজ শনিবার থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ। বাংলাদেশের পরিবর্তে শেষ মুহূর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আইসিসি। তবে বিশ্বকাপে বাংলাদেশ না থাকলেও দেশটির হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাচ্ছেন আতহার আলী খান। আইসিসির মেগা ইভেন্টটির তারকাবহুল কমেন্টেটর প্যানেলে আছেন ‘ভয়েস অব বাংলাদেশ’ খ্যাত জনপ্রিয় এই ধারাভাষ্যকার। গতকাল শুক্রবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ধারাভাষ্যকার প্যানেল ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিতব্য এই মেগা ইভেন্টের ধারাভাষ্য কক্ষে থাকছেন ক্রিকেটবিশ্বের সাবেক কিংবদন্তি ও বর্তমান তারকারা। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে থাকছেন সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আতহার আলী খান। এবারের বিশ্বকাপের ধারাভাষ্য প্যানেলে আছেন ৪০ জন। এই প্যানেলের নেতৃত্ব দেবেন রবি শাস্ত্রী, নাসের হুসেইন, ইয়ান স্মিথ এবং ইয়ান বিশপের মতো কিংবদন্তিরা। তাদের সঙ্গে যোগ দেবেন ২০২১ সালের বিশ্বকা জয়ী অধিনায়ক অ্যারন ফিঞ্চ। এ ছাড়া সাবেক বিশ্বজয়ীদের মধ্যে থাকছেন দিনেশ কার্তিক, কুমার সাঙ্গাকারা, স্যামুয়েল বদ্রি, রবিন উথাপ্পা এবং কার্লোস ব্র্যাথওয়েট। এ ছাড়া আরও থাকছেন ইয়ন মরগান, ওয়াসিম আকরাম, সুনীল গাভাস্কার, ম্যাথু হেইডেন এবং রমিজ রাজার মতো সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। ডেল স্টেইন, মাইকেল আথারটন, ওয়াকার ইউনিস এবং সাইমন ডুলের মতো আইকনিক কণ্ঠস্বরগুলোও মাঠের লড়াইয়ের বিশ্লেষণ করবেন। বর্তমান ক্রিকেটারদের মধ্য থেকেও থাকছেন বিশেষ কয়েকজন। সদ্য আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপজয়ী অধিনায়ক টেম্বা বাভুমা ধারাভাষ্যে অংশ নেবেন। এ ছাড়া ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী শ্রীলঙ্কার অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউসও আছেন তালিকায়। আইসিসি জানিয়েছে, টুর্নামেন্টজুড়ে মোট ৫৫টি ম্যাচে এই ধারাভাষ্যকারদের বিভিন্ন ম্যাচে ব্যবহার করা হবে। আইসিসি ডট টিভির সম্প্রচারে থাকবে প্রাক্-ম্যাচ অনুষ্ঠান, ইনিংস বিরতির বিশ্লেষণ, ম্যাচ শেষে আলোচনা ও প্রতিদিনের হাইলাইটস শো। নকআউট পর্ব ও ৮ মার্চের ফাইনাল পর্যন্ত পুরো টুর্নামেন্টের উত্তাপ ধরা পড়বে এসব অনুষ্ঠানে।

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

বিশ্বকাপের কমেন্টেটর প্যানেলে থাকছেন আতহার আলী

Update Time : ০৭:১২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬