সর্বশেষ :
মোরেলগঞ্জে নির্বাচনী জনসভায় জনতার ঢল : ৭৫ জন বিএনপি নেতা-কর্মীর জামায়াতে যোগদান ।।                                         ন্যায় ও ইনসাফের বিজয়ের জন্য দাঁড়িপাল্লায় ভোট চাইলেন -অধ্যক্ষ আব্দুল আলীম    কচুয়ায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত বাগেরহাটে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন ডাকসু ভিপি সারাদেশে নারীদের হেনস্তার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ সংখ্যালঘু নির্যাতনকারী, লুটপাট ও চাঁদাবাজদের কোনো ছাড় দেওয়া হবে না—শেখ মনজুরুল হক রাহাদ ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করার আহ্বান বিএনপি প্রার্থীর আরেক ধাপ বাড়ল স্বর্ণের দাম, ভরি এখন… কারাবন্দি সাবেক পানিসম্পদমন্ত্রীর মৃত্যু পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কম বল প্রয়োগ করে চেষ্টা করেছে: ডিএমপি কারাগার থেকে ভোট দিলেন সালমান-আনিসুল-পলক
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

মারা গেছেন বাউল শিল্পী সুনীল কর্মকার

প্রতিনিধি: / ৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

প্রখ্যাত বাউল শিল্পী সুনীল কর্মকার মারা গেছেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার রাত আনুমানিক ৪টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বেশ কয়েকদিন ধরে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। শুক্রবার সকালে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ছায়া নেমে আসে। উল্লেখ্য, নেত্রকোনায় জন্ম নেওয়া সুনীল কর্মকার মাত্র সাত বছর বয়স থেকেই গানের সঙ্গে যুক্ত ছিলেন। কেবল কণ্ঠ নয়, বেহালা, দোতারা, তবলা ও হারমোনিয়াম-একাধিক বাদ্যযন্ত্র বাজাতে পারদর্শী ছিলেন এ শিল্পী। বিখ্যাত বাউলশিল্পী ওস্তাদ জালাল উদ্দিন খাঁর গান শুনেই গানের জগতে নিজেকে সঁপে দেন বালক সুনীল। ওস্তাদ জালাল উদ্দিন খাঁর অসংখ্য গানে সুর বসিয়ে কণ্ঠ দিয়েছেন তিনি। এর মধ্যে বহু জনপ্রিয় ও খ্যাতনামা গান রয়েছে। পাশাপাশি তার নিজের লেখা গানের সংখ্যাও কম নয়-প্রায় দেড়শো থেকে দুইশোর কাছাকাছি গান রচনা করেছেন তিনি।

 


এই বিভাগের আরো খবর