সর্বশেষ :
মোরেলগঞ্জে নির্বাচনী জনসভায় জনতার ঢল : ৭৫ জন বিএনপি নেতা-কর্মীর জামায়াতে যোগদান ।।                                         ন্যায় ও ইনসাফের বিজয়ের জন্য দাঁড়িপাল্লায় ভোট চাইলেন -অধ্যক্ষ আব্দুল আলীম    কচুয়ায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত বাগেরহাটে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন ডাকসু ভিপি সারাদেশে নারীদের হেনস্তার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ সংখ্যালঘু নির্যাতনকারী, লুটপাট ও চাঁদাবাজদের কোনো ছাড় দেওয়া হবে না—শেখ মনজুরুল হক রাহাদ ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করার আহ্বান বিএনপি প্রার্থীর আরেক ধাপ বাড়ল স্বর্ণের দাম, ভরি এখন… কারাবন্দি সাবেক পানিসম্পদমন্ত্রীর মৃত্যু পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কম বল প্রয়োগ করে চেষ্টা করেছে: ডিএমপি কারাগার থেকে ভোট দিলেন সালমান-আনিসুল-পলক
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

অবশেষে নীরবতা ভাঙলেন জে কে রাউলিং

প্রতিনিধি: / ৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

দণ্ডিত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনকে ঘিরে নতুন করে বিতর্কের আগুনে এবার টেনে আনা হলো ‘হ্যারি পটার’-এর স্রষ্টা জে কে রাউলিংকে। কোনো এক অনুষ্ঠানে এপস্টেইনকে আমন্ত্রণ জানিয়েছিলেন-এমন অভিযোগ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই তীব্র প্রতিক্রিয়া জানালেন জনপ্রিয় এই লেখিকা। অভিযোগকে ‘একেবারেই হাস্যকর ও ভিত্তিহীন’ বলে সরাসরি নাকচ করে দিয়ে, স্পষ্ট ভাষায় নিজের অবস্থান পরিষ্কার করলেন জে কে রাউলিং। মার্কিন গণমাধ্যম সূত্রে জানা যায়, নিজের সোশ্যাল হ্যান্ডেল এঙ্ েদেওয়া এক পোস্টে লেখিকা লিখেছেন, আমি বা আমার দলের কেউ কখনোই জেফ্রি এপস্টেইনের সঙ্গে দেখা করেনি, যোগাযোগ করেনি বা তাকে কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ জানায়নি। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (ডিওজে) সম্প্রতি এপস্টেইন সংক্রান্ত বিপুল সংখ্যক নথি প্রকাশ করার পর এ আলোচনা নতুন করে শুরু হয়। প্রকাশিত নথিতে প্রায় ৩০ লাখ পৃষ্ঠা, এক লাখ ৮০ হাজার ছবি এবং ২ হাজার ভিডিও রয়েছে। এসব নথিতে প্রিন্স অ্যান্ড্রু, বিল গেটস ও ডোনাল্ড ট্রাম্পসহ বহু প্রভাবশালী ব্যক্তির নাম এসেছে। জেকে রাউলিংয়ের নামও নথিতে পাওয়া গেলেও, সেখানে এপস্টেইনের সঙ্গে তার কোনো সরাসরি যোগাযোগের প্রমাণ নেই। বরং ২০১৬ সালের মে মাসে এক অজ্ঞাত ব্যক্তি (যার পরিচয় গোপন রাখা হয়েছে) এপস্টেইনকে ই-মেইল করে রাউলিংয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার অনুরোধ করেছিলেন। তবে এ বিষয়ে কোনো অগ্রগতি বা যোগাযোগের প্রমাণ নথিতে নেই। নথি থেকে আরও জানা যায়, ২০১৮ সালের এপ্রিলে ব্রডওয়েতে ‘হ্যারি পটার অ্যান্ড দ্য কার্সড চাইল্ড’-এর প্রিমিয়ারে এপস্টেইন উপস্থিত থাকতে চেয়েছিলেন। উদ্বোধনের দুই দিন আগে তার জনসংযোগ প্রতিনিধি পেগি সিগাল থিয়েটার প্রযোজনা প্রতিষ্ঠান প্লেগ্রাউন্ড এন্টারটেইনমেন্টের প্রধান কলিন ক্যালেন্ডারের সঙ্গে যোগাযোগ করেন। তিনি একজন ‘খুব গুরুত্বপূর্ণ বন্ধু’-এর জন্য টিকিট বা প্রবেশের অনুরোধ জানান, তবে প্রথমে ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করেননি। কলিন ক্যালেন্ডার সেই অনুরোধে সম্মতি দিলেও, নথিতে কোথাও জেকে রাউলিংয়ের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায় না। সব মিলিয়ে, প্রকাশিত নথিপত্র ও যাচাইকৃত তথ্য বিশ্লেষণে স্পষ্ট হয়ে উঠেছে-জে.কে. রাউলিং ও জেফ্রি এপস্টেইনের মধ্যে কোনো ধরনের সম্পর্ক, যোগাযোগ কিংবা সংশ্লিষ্টতার প্রমাণ নেই। ফলে ছড়িয়ে পড়া অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই বলেই নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট সূত্রগুলো।


এই বিভাগের আরো খবর