সর্বশেষ :
মোরেলগঞ্জে নির্বাচনী জনসভায় জনতার ঢল : ৭৫ জন বিএনপি নেতা-কর্মীর জামায়াতে যোগদান ।।                                         ন্যায় ও ইনসাফের বিজয়ের জন্য দাঁড়িপাল্লায় ভোট চাইলেন -অধ্যক্ষ আব্দুল আলীম    কচুয়ায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত বাগেরহাটে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন ডাকসু ভিপি সারাদেশে নারীদের হেনস্তার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ সংখ্যালঘু নির্যাতনকারী, লুটপাট ও চাঁদাবাজদের কোনো ছাড় দেওয়া হবে না—শেখ মনজুরুল হক রাহাদ ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করার আহ্বান বিএনপি প্রার্থীর আরেক ধাপ বাড়ল স্বর্ণের দাম, ভরি এখন… কারাবন্দি সাবেক পানিসম্পদমন্ত্রীর মৃত্যু পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কম বল প্রয়োগ করে চেষ্টা করেছে: ডিএমপি কারাগার থেকে ভোট দিলেন সালমান-আনিসুল-পলক
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

কালো শাড়িতে নজর কাড়লেন তানজিন তিশা

প্রতিনিধি: / ৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা অভিনয় দক্ষতার পাশাপাশি নিজের স্টাইল স্টেটমেন্ট দিয়েও নিয়মিত আলোচনায় থাকেন। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা একগুচ্ছ ছবিতে কালো শাড়িতে ধরা দিয়েছেন তিনি, যা নজর কেড়েছে ভক্তদের। ছবিতে দেখা যায়, ঝলমলে নকশা করা কালো শাড়িতে তানজিন তিশার উপস্থিতি একেবারেই রাজকীয়। শাড়ির সঙ্গে মানানসই ব্লাউজ, হালকা মেকআপ আর গলায় ঝলমলে চোকার নেকলেস তার লুককে আরও পরিপূর্ণ করেছে। কানে লাল গোলাপ গুঁজে মিষ্টি হাসিতে ক্যামেরার দিকে তাকিয়ে আছেন তিনি, যা পুরো ফ্রেমে এনে দিয়েছে এক ধরনের ক্লাসিক সৌন্দর্য। অন্য ছবিতে আয়নার সামনে দাঁড়িয়ে আত্মবিশ্বাসী ভঙ্গিতে পোজ দিতে দেখা যায় অভিনেত্রীকে। আলোকসজ্জা, পরিপাটি চুলের খোঁপা আর শাড়ির সূক্ষ্ম কাজ সব মিলিয়ে ছবিগুলোতে ফুটে উঠেছে তানজিন তিশার পরিণত ও আভিজাত্যপূর্ণ রূপ। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের উপস্থিতি দিয়ে দর্শকদের সঙ্গে সংযোগ ধরে রাখেন তিশা। এই নতুন ফটোশুটও তার ব্যতিক্রম নয়। ছবিগুলো প্রকাশের পরপরই ভক্তদের কাছ থেকে প্রশংসা আর ভালোবাসায় ভরে উঠেছে কমেন্ট বঙ্।


এই বিভাগের আরো খবর