Dhaka ১০:৩৫ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

হাদি হত্যার বিচার দাবি: শাহবাগ ও যমুনার সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান

  • Reporter Name
  • Update Time : ১০:৩০:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৪ Time View

শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে ইন্টারকন্টিনেন্টাল হোটেল সংলগ্ন সড়কে পুলিশ ব্যারিকেডের সামনে ও প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন শুরু করছে ইনকিলাব মঞ্চ। এই কর্মসূচিতে অংশ নিয়েছেন সংগঠনের নেতাকর্মী ও শহীদ হাদির পরিবারের সদস্যরা।  

তথ্যসূত্রে জানা গেছে আজ শুক্রবার দুপুরে  যমুনার সামনে উভয় পাশের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়েও পুলিশ ব্যারিকেড দিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। যমুনার সামনে রয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরের নেতৃত্বে ১০ থেকে ১২ জন এবং হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে প্রায় ৭০ থেকে ৮০ জন আন্দোলনকারী অবস্থান করছেন।

এর আগে, গতকাল বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ওসমান হাদি হত্যার বিচার চেয়ে তার স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা ছেলে ফিরনাস বিন ওসমানকে নিয়ে অবস্থান কর্মসূচিতে অংশ নেন। আন্দোলনকারীরা শহীদ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

এদিকে নবম পে-স্কেল ঘোষণার দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে সরকারি কর্মকর্তা-কর্মচারীরে অবস্থান ঘিরে সকাল থেকে সেখানে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। দফায় দফায় লাঠিচার্জ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে দুপুর ১টার দিকে তাদের যমুনার সামনে থেকে সরিয়ে দেয় পুলিশ।

Tag :
About Author Information

ট্রাম্প চাচ্ছে ২০ বছর, ইরান অনড় ৫ বছরে

হাদি হত্যার বিচার দাবি: শাহবাগ ও যমুনার সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান

Update Time : ১০:৩০:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬