শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

একদিকে একটি দল, অন্যদিকে সারা বাংলাদেশ-আবদুল্লাহ মুহাম্মদ তাহের

প্রতিনিধি: / ১৫ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬

নজরুল ইসলাম,কুতুবদিয়া (কক্সবাজার)প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ছৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেনআসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট ইনশাআল্লাহ সরকার গঠন করবে। তিনি বলেন, “এবার ইসলামী দলগুলো আমাদের সঙ্গে রয়েছে। জুলাই বিপ্লবের চেতনাএকাত্তরের জীবিত মুক্তিযোদ্ধাপীর-মাশায়েকদের আদর্শসবকিছু মিলিয়ে আমরা সংখ্যাগরিষ্ঠ। একদিকে একটি দলঅন্যদিকে সারা বাংলাদেশ।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে কুতুবদিয়া সমুদ্র সৈকতে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে আয়োজিত ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ছৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, “টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত হাজারো মানুষের ঢল আজ ১১ দলীয় জোটের পক্ষে সংগঠিত হয়েছে। আল্লাহর মেহেরবানীতে এই জোট সরকার গঠন করবে।” তিনি আরও দাবি করেনজোট সরকার গঠন করলে কুতুবদিয়ার সন্তান হামিদুর রহমান আযাদ পূর্ণ ও গুরুত্বপূর্ণ মন্ত্রী হবেন। তিনি শুধু দেশের নয়বিদেশ থেকেও উন্নয়নমূলক ফান্ড আনতে সক্ষম হবেন,”-বলেন তিনি।

তিনি জানান১১ দলীয় জোটের দীর্ঘমেয়াদি পরিকল্পনায় কুতুবদিয়া ও মহেশখালীকে আলাদা দুটি সিঙ্গাপুর’ হিসেবে গড়ে তোলার লক্ষ্য রয়েছে। নির্বাচনী প্রতিদ্বন্দ্বীদের ইঙ্গিত করে তিনি বলেন, “একটি লোকাল বাসআরেকটি এক্সপ্রেস ট্রেন। আপনারা ঠিক করুনকাকে নেতা বানাবেনকার মাধ্যমে দাবি আদায় হবে। সৎ ও যোগ্য দেখে নেতা বাছাই করুন।

জনসভায় সভাপতিত্ব করেন কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনের দাঁড়িপাল্লা প্রতীকের এমপি প্রার্থী হামিদুর রহমান আযাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুল আমিন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামবাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা ইউসুফ আশরাফবাংলাদেশ নেজামে ইসলামীর মহাসচিব মুফতি মুসা বিন ইজহারজেলা এনসিপির আহ্বায়ক অধ্যাপক আখতার আলম এবং উপজেলা জামায়াতের আমীর আ স ম শাহরিয়ার চৌধুরীসহ ১১ দলীয় জোটের অন্যান্য নেতৃবৃন্দ।

জনসভায় বক্তারা ১১ দলীয় জোটের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানিয়ে উন্নয়নসুশাসন ও নৈতিক রাজনীতির প্রতিশ্রুতি দেন।


এই বিভাগের আরো খবর