বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আমিরাতে ড্রোন ভূপাতিত, ধ্বংসাবশেষে বাংলাদেশি নিহত

প্রতিনিধি: / ২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১ এপ্রিল, ২০২৬

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহতে ড্রোন ভূপাতিত করার সময় এর ধ্বংসাবশেষ পড়ে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। দেশটির সরকারি বার্তাসংস্থা ডব্লিউএএম এ তথ্য জানিয়েছে।

বুধবার (১ এপ্রিল) প্রকাশিত সরকারি তথ্য অনুযায়ী, ফুজাইরাহর আল রিফা এলাকায় একটি ড্রোন শনাক্ত করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটিকে ভূপাতিত করে। তবে ধ্বংসাবশেষ কাছাকাছি একটি ফার্মে পড়ে গেলে সেখানে কর্মরত এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়।

গালফ নিউজ জানিয়েছে, ড্রোনটি প্রতিহত করার পর এর অংশবিশেষ খামারের ওপর এসে পড়ে। এতে ঘটনাস্থলেই ওই শ্রমিক প্রাণ হারান। এখনো নিহত ব্যক্তির নাম পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

‘ইউএই লেবার্স’ নামের একটি সংগঠন জানায়, ড্রোনটি লক্ষ্য করে গুলি চালানোর পর সেটি ধ্বংস করা হয়। তবে এর ধ্বংসাবশেষ নিচে পড়ে এই দুর্ঘটনা ঘটে। সংগঠনটি বলেছে, “আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ড্রোনটি ধ্বংস করলেও এর ধ্বংসাবশেষের কারণেই প্রাণহানির ঘটনা ঘটে।”

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ফুজাইরাহ অঞ্চলে একটি খামারে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে একজন বাংলাদেশি নিহত হয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাস্থলে জরুরি সেবা দল কাজ করছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।

অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে ড্রোন হামলার ঘটনা বেড়েছে। কিছু প্রতিবেদনে বলা হয়েছে, এসব ঘটনায় বিভিন্ন দেশের নাগরিক হতাহত হয়েছেন।

কর্তৃপক্ষ সঠিক তথ্যের জন্য শুধুমাত্র সরকারি সূত্রের ওপর নির্ভর করার আহ্বান জানিয়েছে এবং নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে।


এই বিভাগের আরো খবর