সর্বশেষ :
ইসরাইলি বিমান হামলায় ফিলিস্তিনি তিন শিশুসহ নিহত ৯, আহত ৩১ হরমুজ প্রণালিতে মার্কিন পতাকাবাহী ট্যাংকারকে ধাওয়া দিলো ইরান ব্রাজিলে ধর্মীয় উৎসব থেকে ফেরার পথে বাস দুর্ঘটনায় নিহত ১৬ কোরিয়ান গেমে আসক্ত: নবম তলা থেকে একে একে লাফিয়ে পড়লো তিন বোন গ্রিস উপকূলে নৌকা ও জাহাজের সংঘর্ষ, ১৫ অভিবাসীর মৃত্যু সৌদি আরবে ৩ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র তিন দিনের যুদ্ধ শেষে বেলুচিস্তানের নিয়ন্ত্রণ নিল পাকিস্তান সেনাবাহিনী লাগাতার কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর, বাড়ছে উদ্বেগ আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলসহ ছয়জনের মৃত্যুদণ্ড ২০ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

এবারএপস্টেইন নথিতে মাইকেল জ্যাকসনের নাম!

প্রতিনিধি: / ৫ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬

গ্ল্যামার, ক্ষমতা আর অগাধ সম্পদের আড়ালে লুকিয়ে ছিল এক পৈশাচিক অধ্যায়। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন গড়ে তুলেছিলেন এক নারকীয় সাম্রাজ্য। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের প্রকাশিত এপস্টেইন ফাইলসের নথি প্রকাশ হওয়ার পরে পুরো বিশ্বে এটি নিয়ে তোলপাড় শুরু হয়েছে। যে তালিকায় রয়েছেন রথী-মহারথী রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, লেখক থেকে শুরু করে অভিনেতারাও। যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। এবার নতুন কিছু নথিতে নাম জড়িয়েছে পপসম্রাট মাইকেল জ্যাকসন এবং রক কিংবদন্তি মিক জ্যাগারের। গত মঙ্গলবার পাম বন্ডি কর্তৃক প্রস্তুতকৃত এপস্টাইন ফাইলের একটি বড় অংশ প্রকাশ করা হয়, যেখানে বিনোদন ও রাজনৈতিক জগতের একাধিক প্রভাবশালী ব্যক্তির ছবি পাওয়া গেছে। প্রকাশিত নথিতে দেখা গেছে, জেফ্রি এপস্টেইন ও তার সহযোগী গিজলেন ম্যাঙ্ওয়েলের সঙ্গে বিভিন্ন প্রমোদ ভ্রমণে অংশ নিয়েছিলেন অনেক তারকা। এর মধ্যে একটি ছবিতে মাইকেল জ্যাকসনকে ডায়ানা রস ও বিল ক্লিনটনের সঙ্গে দেখা গেছে। অন্য একটি ছবিতে পপসম্রাটকে এপস্টাইনের পাম বিচ হাউসেও দেখা গেছে। তবে নথিতে উল্লেখ করা হয়েছে যে, এসব ছবিতে বা নথিতে মাইকেল জ্যাকসনের কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায়নি। ২০১৬ সালের একটি জবানবন্দিতে এপস্টাইনের এক অভিযোগকারী জানিয়েছিলেন, তিনি এপস্টাইনের বাড়িতে মাইকেল জ্যাকসনকে দেখেছিলেন। তবে সেই জবানবন্দিতেও জ্যাকসনের বিরুদ্ধে কোনো ধরনের অনৈতিক আচরণের অভিযোগ তোলা হয়নি। অন্যদিকে, রোলিং স্টোনসের তারকা মিক জ্যাগারের একটি ছবি পাওয়া গেছে বিল ক্লিনটন ও এপস্টাইনের সঙ্গে একটি ডিনারে। সেখানেও জ্যাগারের কোনো বেআইনি কাজের ইঙ্গিত পাওয়া যায়নি। তালিকায় বিনোদন জগতের বাইরে রাজনীতিকদের মধ্যে বিল ক্লিনটন এবং অভিনেতা ক্রিস টাকারের নাম ও ছবিও রয়েছে। বিচার বিভাগের এই নতুন তথ্য প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও কনস্পিরেসি থিওরি বা ষড়যন্ত্র তত্ত্ব ডালপালা মেলতে শুরু করেছে। বিনোদন জগতের এই মহাতারকাদের নাম আসায় ভক্তদের মনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

 


এই বিভাগের আরো খবর