মঙ্গলবার বিকেলে বাগেরহাট-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন উপজেলার দৈবজ্ঞহাটী,কালিকাবাড়ি, মোরেলগঞ্জ সদর ইউনিয়নেরে বিশারীঘাটা বাজার, খাউলিয়ার পল্লীমঙ্গল, বানিয়াখালী, আমতলী, সন্ন্যাসী বাজারে গণসংযোগ লিফলেট বিতরণ ও বিভিন্ন শ্রেনীপেশার মানুষের সাথে কুশল বিনিময় শেষে পৃথক পৃথক সংক্ষিপ্ত পথসভা করেছেন। এ সময় তার সাথে স্থানীয় পর্যায়ে বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত পথসভায় স্বতন্ত্র প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন আরও বলেন, বিগত ২৫ বছরে এ জনপদের মানুষের পাশে থেকে বিভিনসামাজিক, রাজনীতিক কর্মকান্ডে নিজেকে নিয়েজিত রেখেছি। যে কারনে ১২ ফেব্রæয়ারি মোরেলগঞ্জ ও শরণখোলার সাধারণ মানুষ হরিণ প্রতীকে ভোট দিয়ে বিজয় করবেন বলে আশা ব্যক্ত করেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহবান জানান।