সর্বশেষ :
মোরেলগঞ্জে হরিণ প্রতীকের নির্বাচনী গণসংযোগে কাজী শিপন: রাজনীতি নিয়ে ব্যবসা করা যাবে না জনগণ আপনাদের লাল কার্ড দেখাবে নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত  পাইকগাছায় তীব্র শীত উপেক্ষা করে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত চাষিরা ন্যায় ভিত্তিক সমাজ ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে জামাত ইসলামের  বিকল্প নেই – শেখ মঞ্জুরুল হক রাহাদ কঙ্গোতে খনি ধসে নিহত দুই শতাধিক, আটকে আছেন আরও অনেকে পাকিস্তানে একযোগে ১২ স্থানে হামলা, নিহত অন্তত ৫৮ পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্যসহ নিহত ১২৫ লুটের অস্ত্র উদ্ধার না হলেও নির্বাচন বাধাগ্রস্ত হবে না, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার এনবিআর আমদানি তথ্য উন্মুক্ত করল সঞ্চয়পত্রে পাঁচ লাখ পর্যন্ত মুনাফায় উৎসে কর ৫ শতাংশই
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মোরেলগঞ্জে হরিণ প্রতীকের নির্বাচনী গণসংযোগে কাজী শিপন: রাজনীতি নিয়ে ব্যবসা করা যাবে না জনগণ আপনাদের লাল কার্ড দেখাবে

প্রতিনিধি: / ১ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬

এম. পলাশ শরীফ, বাগেরহাট : বাগেরহাট-৪, মোরেলগঞ্জ-শরণখোলা আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন তার হরিণ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে সংক্ষিপ্ত পথসভায় বলেছেন, রাজনীতি নিয়ে ব্যবসা করা যাবে না, কখনও জাতীয় পার্টি, কখনও ফ্যাসিষ্ট আওয়ামী লীগ, জুলাই গণহত্যা মামলার আসামি নতুন করে নির্বাচনী বৈতারনী পার হতে চাচ্ছেন। জনগণের সাথে ধোকাবাজি করা যাবে না। বড় বড় নেতাদের ল্যাং মেরে নমিনেশন এনেছেন। উদত্বপূর্ন বক্তাব্য বন্ধ করুন, জনগণ আপনাদের লাল কার্ড দেখাবে। একই সাথে তিনি নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করে লেভেল প্লেয়িং ফিল্ড পরিবেশ সৃষ্টি করার নির্বাচন কমিশনার প্রতি দাবি জানান।

মঙ্গলবার বিকেলে বাগেরহাট-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন উপজেলার দৈবজ্ঞহাটী,কালিকাবাড়ি, মোরেলগঞ্জ সদর ইউনিয়নেরে বিশারীঘাটা বাজার, খাউলিয়ার  পল্লীমঙ্গল,  বানিয়াখালী, আমতলী, সন্ন্যাসী বাজারে গণসংযোগ লিফলেট বিতরণ ও বিভিন্ন শ্রেনীপেশার মানুষের সাথে কুশল বিনিময় শেষে পৃথক পৃথক সংক্ষিপ্ত পথসভা করেছেন।  এ সময় তার সাথে স্থানীয় পর্যায়ে বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত পথসভায় স্বতন্ত্র প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন আরও বলেন, বিগত ২৫ বছরে এ জনপদের মানুষের পাশে থেকে বিভিনসামাজিক, রাজনীতিক কর্মকান্ডে নিজেকে নিয়েজিত রেখেছি। যে কারনে ১২ ফেব্রæয়ারি  মোরেলগঞ্জ ও শরণখোলার সাধারণ মানুষ হরিণ প্রতীকে ভোট দিয়ে বিজয় করবেন বলে আশা ব্যক্ত করেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহবান জানান।


এই বিভাগের আরো খবর